BDO

‘পুষ্পা’ জাহাঙ্গিরের সঙ্গে ফোনালাপে অভিযুক্ত বিডিও শানুকে সরানো হল অন্যত্র, নয়া নির্দেশিকা জারি নবান্নের

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শানু বক্সিকে ফলতার বিডিও করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে ওই বিডিও-কে সরিয়ে মালদহে নিয়ে যায় নির্বাচন কমিশন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ২২:১১
Share:

(বাঁ দিকে) জাহাঙ্গির খান। শানু বক্সী (ডান দিকে)। —ফাইল চিত্র।

বিতর্কে জড়ানো মালদার হরিশ্চন্দ্রপুরের বিডিও শানু বক্সীকে ওএসডি পদে বদলির নির্দেশ দিল নবান্ন। কিছু দিন আগে ফলতা বিধানসভার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের সঙ্গে তাঁর চ‍্যাট ভাইরাল হয়েছিল শোরগোল হয়েছিল।

Advertisement

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে শানুকে ফলতায় বদলি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে শানুকে হরিশচন্দ্রপুর-১ ব্লকের বিডিও করে নির্বাচন কমিশন। বুধবার নবান্নের জারি করা নয়া নির্দেশিকা বলছে, বিডিও পদ থেকে সরিয়ে স্টেট গেজেটিয়ার্স-এর ওএসডি দায়িত্ব দেওয়া হচ্ছে শানুকে। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও করা হচ্ছে ধ্রুবাশিস সামন্তকে।

এ ছাড়াও নদিয়ার কৃষ্ণনগর-১ ব্লকের বিডিও রঞ্জন সর্দারকে স্টেট গেজেটিয়ার্স-এর ওএসডি করা হয়েছে। কৃষ্ণনগরের ওই ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে গার্গী দাসকে।

Advertisement

সদ্যসমাপ্ত বিধানসভা ভোটে বহুল আলোচিত বিধানসভা ছিল দক্ষিণ ২৪ পরগনার ফলতা। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ২১ মে পুনর্নিবাচনের আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান। তার মধ্যে সেখানকার প্রাক্তন বিডিও শানুর সঙ্গে ‘পুষ্পা’ জাহাঙ্গিরের ‘গোপন চ্যাট’ ফাঁস করেন ফলতার বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। তিনি দাবি করেছিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটে ফলতা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিপুল ভোটের লিড পেয়েছিলেন, তার নেপথ্যে ছিল কারচুপি। আর তার প্রমাণ ওই চ্যাট। যদিও জাহাঙ্গিরের সঙ্গে মোবাইলে বার্তালাপের অভিযোগ উড়িয়ে দেন বিডিও শানু। তাঁর দাবি, সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement