Honours with Research Admission 2026

পরিবেশবিজ্ঞানে স্নাতকের পাঠ, সঙ্গে থাকছে গবেষণার সুযোগ, কী ভাবে ভর্তি হওয়া যাবে?

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর-এর তরফে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স (রিসার্চ) ডিগ্রি কোর্সে ভর্তি নেওয়া হবে। এ ছাড়াও ওই শিক্ষা প্রতিষ্ঠানে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যাও পড়ানো হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ১৫:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

স্নাতক স্তরে গবেষণাধর্মী পড়াশোনার সুযোগ দেবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, ব্যাঙ্গালোর। প্রতিষ্ঠানের তরফে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী ওই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। পড়ুয়ারা ব্যাচেলর অফ সায়েন্স (বিএসসি) ডিগ্রি কোর্সের চতুর্থ বর্ষে ‘অনার্স উইথ রিসার্চ’ করা যাবে। ওই প্রতিষ্ঠানের তরফে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীববিদ্যা নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন পড়ুয়ারা।

Advertisement

২০২৪ এবং ২০২৫ শিক্ষাবর্ষে যাঁরা উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করেছেন, তাঁরা উল্লিখিত বিষয়গুলি নিয়ে স্নাতক স্তরে ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে দ্বাদশে তাঁদের পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত থাকা প্রয়োজন। পরীক্ষায় পেতে হবে ৬০ শতাংশ নম্বর।

এ ছাড়াও পড়ুয়াদের জয়েন্ট এন্ট্রানস্ এগ্জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড কিংবা আইসার অ্যাপ্টিটিউড টেস্ট-এর মধ্যে যে কোনও একটি বিষয়ে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে স্নাতকে ভর্তি নেওয়া হবে।

Advertisement

অনলাইন পোর্টাল মারফত পড়ুয়ারা ভর্তির আবেদনপত্র জমা দিতে পারবেন। এ জন্য তাঁদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সব পরীক্ষার মার্কশিট, পরিচয়পত্র, ছবি-র মতো নথি পাঠাতে হবে। আবেদন পাঠানোর সুযোগ রয়েছে ১ মে থেকে ৪ জুন পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement