IIT Kharagpur Recruitment 2025

সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ আইআইটি খড়্গপুরে, কোন বিভাগের জন্য?

প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৭:৫৯
Share:

আইআইটি খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে। প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। কেন্দ্রীয় সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের অর্থানুকূল্যে চালিত গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ দু’টি। প্রতি মাসে ৩৫ হাজার ৪০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রার্থীকে প্রথমে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জবস’-এ যেতে হবে। সেখান থেকে যেতে হবে ‘টেম্পোরারি পজিশন’-এ। সেখানে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সরাসরি ওই বিজ্ঞপ্তি থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, জমা দিতে হবে আবেদনমূল্য। ১২ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement