WB Govt Job 2025

কেস ওয়ার্কার নিয়োগ কালিম্পং জেলাশাসক কার্যালয়ে, বেতন কত?

কম্পিউটারের কাজে দক্ষতা থাকা চাই। অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:৪৭
Share:

প্রতীকী ছবি।

রাজ্যে কালিম্পং জেলায় চাকরির সুযোগ। সেই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘অফিস অফ দ্য ডিসট্রিক্ট ম্যাজিসট্রেট’ বা কালিম্পং জেলাশাসক কার্যালয়ের তরফে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে জমা দিতে হবে আবেদনপত্র।

Advertisement

কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হবে কর্মী। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তবে এই বিজ্ঞপ্তি শুধুমাত্র মহিলা কর্মীদের জন্য। প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। কম্পিউটারের কাজে দক্ষতা থাকা চাই। অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রার্থীর বয়স ৩৫ বছরের মধ্যে বয়স থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। ১৯ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কালিম্পং জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement