MTech Admission 2026

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং-সহ বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরের সুযোগ, কোন প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন?

ইঞ্জিনিয়ারিং ছাড়াও বিজ্ঞান, কলা শাখার বিভিন্ন বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে পারবেন আগ্রহীরা। এর জন্য তাঁদের বিশেষ প্রবেশিকায় উত্তীর্ণ হওয়ার প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১৬:১৯
Share:

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া থেকে শুরু করে খনন ও উৎপাদন সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চশিক্ষার সুযোগ। পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং নামের ওই বিষয়টি নিয়ে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) করাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে ওই বিষয়টি নিয়ে স্নাতকোত্তর করতে আগ্রহীদের কেমিক্যাল, মেকানিক্যাল কিংবা সমতুল বিষয়ে স্নাতক হতে হবে।

Advertisement

উল্লিখিত বিষয়টি ছাড়াও প্রতিষ্ঠানের তরফে অঙ্ক, পদার্থবিদ্যা, রসায়ন, জননীতি, অর্থনীতি, ইংলিশ স্টাডিজ়, ডেভেলপমেন্ট স্টাডিজ়, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স, রোবোটিক্স, ইলেকট্রিক ভেহিকল, ওশন স্ট্রাকচারস, ওশন টেকনোলজি, ফাংশনাল মেটিরিয়ালস অ্যান্ড ন্যানোটেকনোলজি, ক্লিনিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল মেকানিক্স, বায়োপ্রসেস ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি নিয়েও স্নাতকোত্তরের সুযোগ থাকছে।

ভর্তি হতে আগ্রহীদের ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা শাখার যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। ইঞ্জিনিয়ারিং শাখার বিষয়গুলির ক্ষেত্রে প্রার্থীদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) স্কোর থাকা আবশ্যক। বিজ্ঞানের বিষয়গুলিতে যাঁরা জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম) পাশ করেছেন, তাঁরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

আগ্রহীদের অনলাইন পোর্টাল মারফত ভর্তির আবেদনপত্র জমা দিতে হবে। ২৭ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। বাছাই করা প্রার্থীদের ২০ এবং ২১ জুলাই আইআইটি, মাদ্রাজের ক্যাম্পাসে এসে ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। ক্লাস ২৭ জুলাই থেকে শুরু হতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement