Admission in IIT Madras

এমটেক, এমএসসি ও এমএ পড়ার সুযোগ আইআইটি মাদ্রাজে, শুরু হয়েছে আবেদন গ্রহণ প্রক্রিয়া

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়োইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, গণিত, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিভাগে এমটেক কোর্সে ভর্তি হওয়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৫:৪৩
Share:

আইআইটি মাদ্রাজ। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) মাদ্রাজের তরফ থেকে তিনটি কোর্সে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে । এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মাস্টার অফ টেকনোলজি, মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস কোর্সে ভর্তির সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়োইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, গণিত, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিভাগে এমটেক কোর্সে ভর্তি হওয়া যাবে। ইংরেজি, পাবলিক পলিসি-সহ আরও দু’টি বিষয়ে এমএ-তে ভর্তি হওয়া যাবে। এমটেক-এ ভর্তির আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণের পাশাপাশি গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি মাদ্রাজের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’-এই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement