PhD Admission 2026

যাদবপুরে পিএইচডি! কোন কোন বিষয়ের জন্য আবেদনপত্র জমা দিতে হবে মার্চের মধ্যেই?

বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অধীনস্থ বিভাগগুলিতে পিএইচডি-র জন্য আবেদন করা যাবে। আবেদনের জন্য পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি অথবা টেকনোলজিতে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ বা সমতুল যোগ্যতা থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৬:২৪
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয় দিচ্ছে পিএইচডি-র সুযোগ। সম্প্রতি এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিতে পিএইচডি-র সুযোগ পাবেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অধীনস্থ বিভাগগুলিতে পিএইচডি-র জন্য আবেদন করা যাবে। আর্কিটেকচার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল অ্যান্ড মেটিরিয়াল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। প্রতিটি বিভাগে আলাদা আলদা আসন সংখ্যা নির্ধারিত করা রয়েছে। আবেদনের জন্য পড়ুয়াদের ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি অথবা টেকনোলজিতে স্নাতক এবং স্নাতকোত্তর উত্তীর্ণ বা সমতুল যোগ্যতা থাকতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ৩০ মার্চ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement