MTech Admission 2026

উচ্চস্তরে পড়ার সুযোগ দিচ্ছে আইআইটি গান্ধীনগর, কোন কোন বিষয়ে মিলবে আবেদনের সুযোগ?

আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি স্তর উত্তীর্ণ হওয়া চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ করতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১৬:১৩
Share:

প্রতীকী ছবি।

উচ্চ স্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গান্ধীনগর। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

মাস্টার অফ টেকনোলজি (এমটেক) পড়ার জন্য ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ে এমটেক পড়া যাবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অফ টেকনোলজি স্তর উত্তীর্ণ হওয়া চাই। গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট পাশ করতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া প্রয়োজন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ এপ্রিল। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আইআইটি গান্ধীনগরের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement