JU Recruitment 2026

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে পড়াশোনা! শিক্ষকতার সুযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

নিযুক্তদের প্রতি ঘণ্টায় ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৭
Share:

যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হবে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের তরফে এমন জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগে অস্থায়ী ভাবে কাজের সুযোগ মিলবে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট, কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন-এ অতিথি শিক্ষক নিয়োগ করা হবে। শূন্যপদ বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। নিযুক্তদের দিবা বিভাগে জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন-এর স্নাতকোত্তরের ক্লাস নিতে হবে। পড়াতে হবে মিডিয়া ল অ্যান্ড এথিক্স, মিডিয়া ম্যানেজমেন্ট, ফিল্ম অ্যান্ড ভিডিয়োগ্রাফি, টেলিভিশন, মিডিয়া, সোসাইটি অ্যান্ড কালচার, জেন্ডার কমিউনিকেশন এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন-এর মতো বিষয়। নিযুক্তদের প্রতি ঘণ্টায় ৫০০ টাকা সাম্মানিক দেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

আবেদনকারীদের জার্নালিজ়ম অ্যান্ড মাস কমিউনিকেশন-এ স্নাতকোত্তর হতে হবে। একইসঙ্গে পিএইচডি থাকতে হবে বা উত্তীর্ণ হতে হবে নেট বা সেট-এ।

Advertisement

আগামী ১০ মার্চ দুপুর ১২টা থেকে সংশ্লিষ্ট বিভাগে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের জীবনপঞ্জি-সহ বাকি নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement