Kalyani University Recruitment 2024

কল্যাণী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে কাজের সুযোগ, কোন পদে?

বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এক বছরের জন্য বিশেষ প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৪ ১৬:৩৪
Share:

কল্যাণী বিশ্ববিদ্যালয়। সংগৃহীত ছবি।

স্নাতকোত্তর (এমএসসি ডিগ্রি ধারী)-দের জন্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

সিআরএস প্রজেক্ট ফেলো (জুনিয়র ১ এবং জুনিয়র ২) নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি। এক বছরের জন্য বিশেষ প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হচ্ছে এই পদগুলিতে। প্রজেক্ট ফেলো জুনিয়র ১ প্রতি মাসে ফেলোশিপ পাবেন ১৪ হাজার টাকা। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। প্রজেক্ট ফেলো জুনিয়র ২ প্রতি মাসে ফেলোশিপ পাবেন ৩১ হাজার টাকা। এই ক্ষেত্রে আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর যোগ্যতা থাকা দরকার। সেই সঙ্গে প্রার্থীদের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট/ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট-এ উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে যাওয়া প্রয়োজন। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি হাইব্রিড মোডে জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতেই আবেদনপত্র ও নথি জমা দেওয়ার ঠিকানা এবং মেল আইডি দেওয়া রয়েছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ১৪ মার্চ। এই তারিখ থেকে ১০ দিনের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দেওয়া দরকার।

এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement