WB Madhyamik Result 2026 Update

কখন মাধ্যমিকের ফলাফল! কোন কোন ওয়েবসাইট থেকে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা? জানাল পর্ষদ

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪৫
Share:

প্রতীকী ছবি।

পরীক্ষা শেষের ৯০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ হতে চলেছে। আগামী ৪ মে রাজ্য বিধানসভার ফলঘোষণা। তার পর ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, কোথায় কখন ফল দেখতে পারে পরীক্ষার্থীরা।

Advertisement

এক বিজ্ঞপ্তি প্রকাশ করে পর্ষদ জানিয়েছে, ৮ মে সকাল সাড়ে ৯টায় ফলঘোষণা করবেন সভাপতি। এর পর সকালে ১০.১৫ থেকে অনলাইনে ফল দেখতে পাবে পরীক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টায় ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা হবে। সেখান থেকেই তা সংগ্রহ নেবে স্কুলগুলি। যে সব ওয়েবসাইটে ফল দেখা যাবে— www.wbbsedata.com এবং www.wbbse.wb.gov.in-এ।

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই।

Advertisement

পর্ষদের সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হওয়ার পরেই খুব দ্রুত খাতা দেখার কাজ শুরু হয়। গত নভেম্বর থেকে যে ভাবে শিক্ষকেরা এসআইআর-সহ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন সেখানে আশঙ্কা ছিল পরীক্ষা শেষ করা এবং ফলপ্রকাশে দেরি হতে পারে। কিন্তু যে ভাবে সময়ের মধ্যে সব খাতা জমা পড়ে গিয়েছিল তাতে আশা প্রকাশ করা গিয়েছিল যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান পরীক্ষক জানান, অনেক সমস্যা মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশ করা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন সঠিক সময়ে ফল প্রকাশ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement