Healthy Devil Recipe

ডায়েটও হবে, ডেভিল খাওয়াও হবে! ৫টি কৌশল মেনেই মুখরোচক খাবারটি বানিয়ে নিন স্বাস্থ্যকর উপায়ে

সন্ধ্যাবেলা এক কাপ চা আর ডিমের ডেভিল খাওয়ার সাধ হলেও, ডায়েটে থাকলে তা নৈব নৈব চ। ডায়েটে থাকলেও ডিমের ডেভিল খাওয়াই যায়। জেনে নিন কী ভাবে স্বাস্থ্যকর উপায়ে ডেভিল বানাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২০:১১
Share:

কী ভাবে বানাবেন স্বাস্থ্যকর ডিমের ডেভিল? ছবি: সংগৃহীত।

অনেকেই ভাবেন ডায়েট করা মানেই সব পছন্দের খাবার থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আর এই কারণেই অনেকে ডায়েট করতে চান না। তবে এই ধারণা কিন্তু ঠিক নয়। উপায় জানলে দোকানের অস্বাস্থ্যকর ভাজাভুজিও স্বাস্থ্যকর উপায়ে বাড়িতে বানিয়ে ফেলা যায়।

Advertisement

সন্ধ্যাবেলা এক কাপ চা আর ডিমের ডেভিল খাওয়ার সাধ হলেও, ডায়েটে থাকলে তা নৈব নৈব চ। ডায়েটে থাকলেও ডিমের ডেভিল খাওয়াই যায়। জেনে নিন কী ভাবে স্বাস্থ্যকর উপায়ে ডেভিল বানাবেন?

১) ডেভিল বানানোর জন্য আলুর প্রয়োজন হয়। তবে আলু যদি আগের দিন সেদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন, তা হলে তাতে রেজ়িসট্যান্স স্টার্চ তৈরি হবে। সেই আলু রান্নায় ব্যবহার করলে তা ডায়েটেও খেতে পারেন।

Advertisement

২) ডেভিলে আলুর পরিমাণ কম দিয়ে প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দিন। পুর বানাতে আলুর সঙ্গে মুরগির মাংসের কিমা বা সয়া কিমা মিশিয়ে দিন। এতে ডেভিলের স্বাদও বাড়বে আর আলুও কম খাওয়া হবে।

৩) ডেভিল বানানোর সময়ে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করলে চলবে না। বদলে আটা আর ওট্‌সের গুঁড়ো ডেভিলের উপর ভাল করে মাখিয়ে নিন। এ ক্ষেত্রে ডেভিলকে আলাদা করে ডিমের গোলায় ডোবানোর প্রয়োজন নেই।

৪) ডেভিল ভাজলে চলবে না। এয়ার ফ্রায়ারে অল্প তেল ব্রাশ করে ডেভিলগুলি সেঁকে নিন। এ ভাবে ভাজলে ডেভিল মুচমুচেও হবে আবার ডুবো তেলে ভাজতেও হবে না।

৫) ডেভিলের সঙ্গে কোনও রকম সস্ বা মেয়োনিজ় নয়। গ্রিক ইয়োগার্ট বা টক দইয়ের সঙ্গে কাসুন্দি দিয়ে ডিপ বানিয়ে খান। খেতেও ভাল লাগবে আর ক্যালোরিও খুব বেশি যাবে না শরীরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement