Foot Care Tips

জুতোয় ঘষা লেগে, ফোস্কা পড়ে পায়ের পাতায় কালো দাগ হয়েছে, ঘরোয়া টোটকাতেই পা হোক ঝকঝকে

ফোস্কা পড়ে, ঘষা খেয়ে পায়ের পাতায় কালো ছোপ পড়েছে। দাগ দূর করতে বেছে নিন ঘরোয়া স্ক্রাব। ১৫ দিনেই উধাও হবে দাগ-ছোপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ২০:২০
Share:

দাগছোপহীন পা পেতে কী করবেন? ছবি: সংগৃহীত।

পা ঢাকা জুতো পরলে এক রকম, কিন্তু যাঁরা এমন জুতো পরতে চান না বা কেতাদুরস্ত জুতো বেছে নেন, তাঁদের পায়ের পাতা অনেক সময় কালো হয়ে যায়। চপ্পল বা পা খোলা জুতো পরলে, ধুলো-ময়লা লাগে বেশি। তা ছাড়া রোদের তাপে পায়ে ট্যানও পড়ে যায়। তার উপর যদি কোনও জুতো শক্ত হয়, ঘষা লেগে ফোস্কা পরে। ফোস্কা সেরে গেলেও কালো দাগ রয়ে যায় পায়ের পাতায়।

Advertisement

কেতাদুরস্ত পোশাকের সঙ্গে শৌখিন জুতো পরলে, এমন কালচে পা ভাল দেখায় না। কালো দাগ তোলার নানা রকম চিকিৎসা পদ্ধতি আছে। তবে তার আগে ঘরোয়া উপায়ে নিজেই চেষ্টা করে দেখতে পারেন, সেই দাগ ওঠে কি না।

১। কফি রোদের তাপে পড়া কালো দাগ সহজে তুলতে পারে। চিনি, কফি, টক দই ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণটি যেন ঘন হয়। পায়ের পাতায় ভাল করে মাসাজ করুন অন্তত ৫-৬ মিনিট। তার পরে পা ধুয়ে নিন। নিয়মিত বা সপ্তাহে তিন দিন এই ভাবে পায়ের পাতা স্ক্রাব করলে, ধীরে ধীরে কালচে ভাব দূর হবে।

Advertisement

২। পায়ের পাতা যদি রুক্ষ হয়, তা হলে একটু বদলে নিন স্ক্রাব। প্রথমেই গরম জলে গায়ে মাখার সাবান দিন। পা ডুবিয়ে রাখুন ৫ মিনিট। পিউমিক স্টোন দিয়ে পা ঘষে পরিষ্কার করে নিন। এ বার ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ চালের গুঁড়ো আর ১ চা-চামচ গ্লিসারিন মিশিয়ে নিন। তিন উপকরণ ভাল করে মিশিয়ে পায়ে মাসাজ করে নিন। ৫-৬ মিনিট আলতো করে মাসাজের পর পা ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন করলেই পা ঝকঝকে হয়ে উঠবে।

৩। পায়ের কালচে ছোপ তুলতে ওট্‌সের গুঁড়োও ভাল। ওট্‌স দুধে ভিজিয়ে নরম করে নিন। যোগ করুন মধু। ঈষদুষ্ণ জলে সাবান গুলে পা পরিষ্কার করে নেওয়ার পরে স্ক্রাবটি মাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement