WBBSE Result 2026

বিধানসভার ভোটগণনা শেষ হলেই মাধ্যমিকের ফলপ্রকাশ! কবে জানা যাবে দশম শ্রেণির মেধাতালিকা

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। জানানো হয়েছে আগামী ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। তবে কখন ফলঘোষণা হবে তা জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৬
Share:

প্রতীকী ছবি।

ভোট পর্ব মিটতেই মাধ্যমিকের ফলপ্রকাশ। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, মে মাসের প্রথম পর্বেই দশম শ্রেণির ফল প্রকাশিত হতে চলেছে।

Advertisement

২০২৬ বিধানসভা ভোটে কারণে এগিয়ে আনা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। গত ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে। জানানো হয়েছে আগামী ৮ মে মাধ্যমিকের ফলপ্রকাশ হবে। তবে কখন ফলঘোষণা হবে তা জানানো হয়নি।

উল্লেখ্য, আগামী ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফল গণনা। ভোট পর্ব মিটতেই মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে পর্ষদ।

Advertisement

চলতি বছর প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী মাধ্যমিকে বসেছিল। তাদের সকলের সব বিষয়ের নম্বর পর্ষদে জমা পড়ে গিয়েছে এপ্রিলেই। ইতিমধ্যে শুরু হয়েছে আরও একবার নম্বর যাচাই করে দেখার কাজ, এমনই জানিয়েছিলেন পর্ষদের এক আধিকারিক। এর পর ‘আরএ’ প্রক্রিয়া বাকি থাকবে।

পর্ষদের এক আধিকারিক জানান, এ রাজ্যে পর্ষদের প্রধান চারটি কেন্দ্র রয়েছে। তার মধ্যে একটি বিধাননগরের ডিরোজিও ভবন, অন্য তিনটি যথাক্রমে মেদিনীপুর, বর্ধমান ও শিলিগুড়িতে রয়েছে। কোনও পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বরে সমস্যা দেখা দিলে ওই কেন্দ্রগুলিতে সেগুলি নিয়ে আলোচনা করা হয়। প্রয়োজনে ওই কেন্দ্রের কাছাকাছি থাকা প্রধান পরীক্ষকেরাও সেখানে হাজির থেকে সমস্যা হওয়া খাতা পর্য়ালোচনা করেন। নম্বর যাচাইয়ের পর এই ‘আরএ’ প্রক্রিয়া শেষ হলেই কার্যত মার্কশিট প্রস্তুত করতে পারবে পর্ষদ।

Advertisement

পর্ষদের সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শেষ হওয়ার পরেই খুব দ্রুত খাতা দেখার কাজ শুরু হয়। গত নভেম্বর থেকে যে ভাবে শিক্ষকেরা এসআইআর-সহ নির্বাচনী কাজে যুক্ত রয়েছেন সেখানে আশঙ্কা ছিল পরীক্ষা শেষ করা এবং ফলপ্রকাশে দেরি হতে পারে। কিন্তু যে ভাবে সময়ের মধ্যে সব খাতা জমা পড়ে গিয়েছিল তাতে আশা প্রকাশ করা গিয়েছিল যে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রধান পরীক্ষক জানান, অনেক সমস্যা মধ্যেও ঠিক সময়ে ফল প্রকাশ করা একটা চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি যেন সঠিক সময়ে ফল প্রকাশ করা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement