হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
হায়দরবাবাদ বিশ্ববিদ্যালয়ের উচ্চ স্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া হয়েছে। এই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।
বায়োটেকনোলজিতে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার অফ সায়েন্স পড়ার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। সাধারণ বিভাগে ১১টি, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য তিনটি, ওবিসি (এনসিএল) বিভাগে আটটি, তফশিলি জাতির জন্য পাঁচটি, তফশিলি উপজাতির জন্য দু’টি এবং বিশেষ ভাবে সক্ষম বিভাগে একজন ভর্তি হতে পারবেন। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিক্যাল, বায়োলজিক্যাল, এগ্রিকালচার, ভেটেনারি অ্যান্ড ফিসারি সায়েন্স, ফার্মাসি অথবা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিভাগে স্নাতক পড়লে আবেদন করা যাবে। পাশাপাশি, গ্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট-বায়োটেকনোলজির নম্বরের যোগ্যতাও প্রয়োজন ভর্তির জন্য।
আবেদন করবেন কী ভাবে?
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি ওই বিজ্ঞপ্তি থেকেই জানা যাবে।