AI in School Education

প্রাথমিকের পড়ুয়াও শিখবে কৃত্রিম মেধা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং! নতুন পাঠ্যক্রম চালু করল সিবিএসই

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে সিবিএসই-র তৃতীয় থেকে অষ্টম শ্রেণির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং-এর পাঠ্যক্রম চালু করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১১:৩৮
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

প্রাথমিক স্তর থেকেই কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনা করার সুযোগ। তৃতীয় থেকে অষ্টম শ্রেণির পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং-এর চর্চা হবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে ওই দু’টি বিষয় সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) স্কুলগুলিতে চালু করার কথা ঘোষণা করা হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ওই পাঠ্যক্রম চালু হতে চলেছে।

Advertisement

স্কুল স্তর থেকেই পড়ুয়ারা নতুন প্রযুক্তি কী ভাবে কোন ক্ষেত্রে কতটা ব্যবহার করতে পারবে, তা শেখাবেন শিক্ষকেরা। এ জন্য শিক্ষকদের কী কী বিষয় জানা প্রয়োজন, সে সংক্রান্ত প্রশিক্ষণও দেবে বোর্ড। সিবিএসই-র চেয়ারম্যান রাহুল সিংহ জানিয়েছেন, চলতি বছরে নবম এবং দশম শ্রেণির জন্য নতুন পাঠ্যক্রম প্রকাশিত হচ্ছে না। ওই পাঠ্যক্রম প্রকাশিত হলে ট্যাডিশনাল কম্পিউটার সায়েন্স সংক্রান্ত বিষয়গুলি আর স্কুল স্তরে পড়ানো হবে না।

২০২৫-এ ওই দু’টি বিষয় স্কুল পাঠ্যক্রমে যোগ করার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল সিবিএসই। কমিটির সভাপতি আইআইটি মাদ্রাজের তথ্য বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক কার্তিক রমনের নেতৃত্বে ওই পাঠ্যক্রমের পঠনপাঠনের কৌশল, মূল্যায়নের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে।

Advertisement

স্কুলস্তরের পাঠ্যক্রমের জন্য পাঠ্যবই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি) তৈরি করবে। বইয়ে গাণিতিক সমস্যার সমাধানে কৃত্রিম মেধা এবং কম্পিউটেশনাল থিঙ্কিং-এর প্রয়োগ কী ভাবে করা হবে, তার ব্যাখ্যা দেওয়া থাকবে। এ ছাড়াও লজিক্যাল রিজ়নিং-এর কলাকৌশলও শিখতে পারবে স্কুলপড়ুয়ারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement