Election 2026

নির্বাচনের দিন কোন বুথে কোন ভোটকর্মী? কমিশনের তৈরি করা তালিকা কি ফাঁস হল!

ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, বিষ্ণুপুর, কুলপি, মন্দিরবাজার, মগরহাটা পূর্ব ও পশ্চিম, ফলতা, রায়দিঘি, বেহালা পূর্ব ও পশ্চিম, কসবা-সহ একাধিক বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের তালিকা ফাঁস হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৭:৪০
Share:

— প্রতীকী চিত্র।

কোন বুথে দায়িত্ব পড়েছে কোন আধিকারিকের, ফাঁস হয়ে গেল তথ্য। মঙ্গলবার দুপুরে এমনই অভিযোগ উঠল শিক্ষকদের তরফে।

Advertisement

শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের (ভোটকর্মী শাখা) তরফে মঙ্গলবার নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন কিংকর অধিকারী। কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার বহু বিধানসভা এলাকার বুথ ভিত্তিক তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে দাবি। নির্বাচন কমিশনের তালিকায় ভোটকর্মীদের নাম, তাঁদের পরিচয় এবং ফোন নম্বর প্রকাশ হয়ে গিয়েছে। এতেই উদ্বিগ্ন ভোটকর্মীরা।

কিংকর জানান, ডায়মন্ড হারবার, জয়নগর, মথুরাপুর, বিষ্ণুপুর, কুলপি, মন্দিরবাজার, মগরহাটা পূর্ব ও পশ্চিম, ফলতা, রায়দিঘি, বেহালা পূর্ব ও পশ্চিম, কসবা-সহ একাধিক বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথের তালিকা ফাঁস হয়েছে। সেই তালিকা হাতে এসেছে সংবাদমাধ্যমেরও। এর পরই ভোটকর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Advertisement

শিক্ষক সংগঠনের তরফে নির্বাচন কমিশনের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। শিক্ষকদের আশঙ্কা এই তালিকা রাজনৈতিক দলগুলির কাছে পৌঁছে গেলে তার অপব্যবহার হতে পারে। বিঘ্নিত হতে পারে নিরাপত্তা।

মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলার সম্পাদক অনিমেষ হালদার বলেন, “নির্বাচন কমিশনের গোপন তথ্য কী ভাবে প্রকাশ্যে এল তা ভেবেই আশ্চর্য হচ্ছি। এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করি আমরা।

Advertisement

এ বিষয়ে নির্বাচনের কমিশনের বক্তব্য অবশ্য জানা যায়নি। বার বার ফোন করা হলেও ধরেননি কর্তারা। মেসেজের উত্তরও মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement