MBA admission 2026

আগরতলার এনআইটি-তে এমবিএ কোর্সে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু, চলবে ২১ মার্চ পর্যন্ত

প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর তরফে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৯:৪০
Share:

এনআইটি আগরতলা। ছবি: সংগৃহীত।

আগরতলার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি-এ (এনআইটি) এমবিএ প্রোগ্রামের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য পড়ুয়াদের এই কোর্সে ভর্তি নেওয়া হবে।

Advertisement

প্রতিষ্ঠানের ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর তরফে ভর্তি নেওয়া হবে। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হওয়া চাই। পাশাপাশি কমন অ্যাডমিশন টেস্ট, কমন ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট, গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট অথবা ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। যদি এই প্রবেশিকায় উত্তীর্ণ না হয়ে থাকেন কোনও প্রার্থী, সে ক্ষেত্রে তাঁকে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে এনআইটি আগরতলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ এপ্রিল। সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল। কোর্সে ভর্তি সংক্রান্ত বাকি তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইটটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement