CUET PG Result date announced

কুয়েট পিজি-র ফলপ্রকাশের দিন জানাল এনটিএ, চূড়ান্ত ‘আনসার কি’ নিয়ে ধোঁয়াশা পরীক্ষার্থীদের মধ্যে

৬ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়েছিল ২০২৬-এর কুয়েট পিজি। ১৫৭টি বিষয়ে দেশের মোট ২৯২টি কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি-র মাধ্যমে মোট ১৭ দিন পরীক্ষা নেওয়া হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:৩৫
Share:

কুয়েট পিজি-র ফল প্রকাশ এপ্রিলেই। — প্রতীকী চিত্র।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তরফে ঘোষণা করা হল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন-এর (কুয়েট পিজি) ফলাফলের দিন। এনটিএ তাদের নিজস্ব এক্স হ্যান্ডেলে জানিয়েছে ফলাফলের দিন, তবে কোন সময় প্রকাশ করা হবে সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Advertisement

৬ মার্চ, শুক্রবার থেকে শুরু হয়েছিল ২০২৬-এর কুয়েট পিজি। ১৫৭টি বিষয়ে দেশের মোট ২৯২টি কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষা। কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি-র মাধ্যমে মোট ১৭ দিন পরীক্ষা নেওয়া হয়েছিল। এনটিএ-র তথ্য অনুযায়ী ওই পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৪ এপ্রিল। এনটিএ-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবেন পরীক্ষার্থীরা।

কী ভাবে দেখবেন ফলাফল?

Advertisement

exams.nta.ac.in অথবা exams.nta.nic.in/cuet-pg এই দু’টির মধ্যে যে কোনও একটি ওয়েবসাইটে যেতে হবে।

২৪ এপ্রিল ফলাফল ঘোষণা হওয়ার পর পরীক্ষার্থীদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।

Advertisement

তা হলেই ফলাফল দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

পরবর্তী প্রয়োজনে সেটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

কুয়েট পিজি উত্তীর্ণ হলে, দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়া যায়। ফলাফল প্রকাশের আগে প্রকাশিত হয়েছে ‘প্রভিশনাল আনসার কি’। তাতে কোনও ভুল থাকলে অভিযোগ করারও সুযোগ পেয়েছিলেন পরীক্ষার্থীরা। আপত্তি জানাতে প্রশ্ন পিছু ২০০ টাকা জমা দিতে হয়েছিল। এই প্রক্রিয়া ১৪ এপ্রিল পর্যন্ত চলেছে। তবে এখনও পর্যন্ত চূড়ান্ত আনসার কি প্রকাশ করেনি এনটিএ। তার আগেই ফলাফল প্রকাশের দিন জানানো হয়েছে। কবে চূড়ান্ত আনসার কি প্রকাশ হতে পারে সেই নিয়ে ধোঁয়াশায় পরীক্ষার্থীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement