govt job 2023

ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে কর্মখালি, বেতন ১ লক্ষের বেশি

অ্যাডিশনাল চিফ এগজিকিউটিভ অফিসারের বেতন হবে ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা পর্যন্ত।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০২৩ ১৬:৩০
Share:

কেন্দ্রীয় সংস্থায় কাজের সুযোগ। প্রতীকী ছবি।

ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সিতে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংস্থার ওয়েবসাইটে।

Advertisement

অ্যাডিশনাল চিফ এগজিকিউটিভ অফিসার নেওয়া হবে ক্যানালস এবং ইলেকট্রিক ও মেকানিক বিভাগের জন্য। এ ছাড়াও ফিন্যান্স বিভাগে ডিরেক্টর নিয়োগ করা হবে। প্রতিটি পদে আবেদনের যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। অ্যাডিশনাল চিফ এগজিকিউটিভ অফিসারকে মাসে বেতন দেওয়া হবে ১,৪৪,২০০ টাকা থেকে ২,১৮,২০০ টাকা পর্যন্ত। ডিরেক্টর পদে মাসিক বেতন হবে ১,২৩,১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত। ডেপুটেশনের ভিত্তিতে এই পদগুলিতে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া:

Advertisement

প্রার্থীকে প্রথমে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘ভ্যাকান্সি’-তে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ২৯ এপ্রিল। এর ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া প্রয়োজন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট এজেন্সি-র ওয়েবসাইট দেখতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement