BDes Mains result out

ডিজ়াইন নিয়ে পড়ার ইচ্ছে? ন্যাশন্যাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনের প্রবেশিকাও দিয়েছেন? প্রকাশিত হয়েছে ফল

এর পর এনআইডি-র অফিশিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিং এবং আসন বণ্টনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে। পড়ুয়াদের পছন্দের আসন পাওয়ার পর সেই আসন নিশ্চিত করার জন্য ‘বুকিং ফি’ জমা দিতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৯:২৩
Share:

প্রতীকী ছবি।

ন্যাশন্যাল ইনস্টিটিউট অফ ডিজ়াইনের তরফে প্রকাশিত হল প্রবেশিকার দ্বিতীয় বা চূড়ান্ত পরীক্ষার ফল। ডিজ়াইন অ্যাপটিটিউড টেস্ট-এর ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এনআইডি-র অফিশিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল দেখতে পারবেন।

Advertisement

এনআইডি-তে ডিজ়াইন অ্যাপটিটিউড টেস্ট-এর মেনস্‌ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ‘ব্যাচেলর অফ ডিজ়াইন’ কোর্সে ভর্তি হওয়া যায়। এর পর এনআইডি-র অফিশিয়াল ওয়েবসাইটে কাউন্সেলিং এবং আসন বণ্টনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মেধার ভিত্তিতে সুযোগ দেওয়া হবে। পড়ুয়াদের পছন্দের আসন পাওয়ার পর সেই আসন নিশ্চিত করার জন্য ‘বুকিং ফি’ জমা দিতে হবে। ৯ জুন থেকে ১১ জুনের মধ্যে আবেদনমূল্য জমা দিতে হবে।

কী ভাবে দেখবেন ফল?

Advertisement

প্রার্থীদের প্রথম এনআইডি-র ওয়েবসাইটে (admissions.nid.edu) যেতে হবে।

‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিষয়ের ফলাফলের লিঙ্কটি পাওয়া যাবে।

সেখানে ইমেল আইডি এবং জন্মের তারিখ দিয়ে লগ ইন করতে হবে। তা হলেই ফলাফল দেখতে পাওয়া যাবে। পরবর্তী প্রয়োজনের জন্য ফলাফল ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে।

উল্লেখ্য, ডিজ়াইন অ্যাপটিটিউড টেস্ট দু’টি ভাগে হয়। প্রথম ভাগটি হল প্রিলিমস্‌ এবং দ্বিতীয় ভাগটি হল মেনস্‌। দু’টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই দেশের এনআইডি স্বীকৃত প্রতিষ্ঠানে ডিজ়াইন নিয়ে স্নাতক স্তরে পড়ার সুযোগ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement