West Bengal Joint Entrance exam 2026

মাত্র তিন দিনের মধ্যেই প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের সম্ভাব্য ‘আনসার কি’! আপত্তি জানানোর সুযোগ দিচ্ছে বোর্ড

কোনও উত্তর নিয়ে আপত্তি থাকে, সে বিষয়েও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে অভিযোগ পিছু ৫০০ টাকা করে জমা দিয়ে আবেদন করতে হবে। ২৯ মে রাত ১১টা ৫৯-এর মধ্যে অভিযোগ জানাতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৪:৩২
Share:

ছবি: এআই সহায়তায় প্রণীত।

২৪ মে রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (ডব্লিউবিজেইই) হয়েছে। সেই পরীক্ষা কেমন হয়েছে, এ বার জানতে পারবেন পরীক্ষার্থীরা। ডব্লিউবিজেইই বোর্ডের তরফে প্রকাশিত হয়েছে সম্ভাব্য ‘আনসার কি’। বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা তা দেখতে পারবেন।

Advertisement

পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিয়েছেন, তা জানা যাবে এই আনসার কি থেকেই। ডব্লিউবিজেইই বোর্ডের ওয়েবসাইট (https://wbjeeb.nic.in/)-এ যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘এগজামিনেশন’-এ গিয়ে ডব্লিউবিজেইই-তে যেতে হবে। তা হলেই ‘আনসার কি’ লেখা লিঙ্কটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী লগ-ইন করলেই সম্ভাব্য আনসার কি দেখতে পারবেন পরীক্ষার্থীরা। তার পর যদি কোনও উত্তর নিয়ে আপত্তি থাকে, সে বিষয়েও অভিযোগ জানানোর সুযোগ রয়েছে। তবে সে ক্ষেত্রে অভিযোগ পিছু ৫০০ টাকা করে জমা দিয়ে আবেদন করতে হবে। ২৯ মে রাত ১১টা ৫৯-এর মধ্যে অভিযোগ জানাতে হবে। এর পর সেই অভিযোগগুলি খতিয়ে দেখে বোর্ডের তরফে চূড়ান্ত আনসার কি প্রকাশ করা হবে।

উল্লেখ্য, নতুন সরকার গঠনের পরে এই প্রথম রাজ্যব্যাপী কোনও পরীক্ষা হল। রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নির্বিঘ্নে মিটেছে বলেই দাবি করেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড। কোথাও যেমন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তেমনই নকল করার কোনও খবর নেই বলে দাবি ছিল বোর্ডের এক কর্তার। যদিও অধিকাংশ পরীক্ষার্থী আপত্তি তুলেছিলেন গণিতের প্রশ্ন নিয়ে। তাঁদের অভিযোগ ছিল, গণিতের প্রশ্ন অযথা এত জটিল এবং বড় হয়েছে যে, অনেকেই সব প্রশ্ন নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে পারেননি। তবে পদার্থবিদ্যা ও রসায়নের প্রশ্ন যথাযথ হয়েছে বলেই মনে হয়েছে পরীক্ষার্থীদের। বোর্ডের তরফে জানানো হয়েছিল, পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement