CU Admission 2026

বিজ্ঞান, টেকনোলজি, এগ্রিকালচার ও হোম সায়েন্সে স্নাতকোত্তর, অভিন্ন পোর্টাল দ্বারা ভর্তির প্রক্রিয়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স-সহ আরও বেশ কিছু বিষয়ে মাস্টার অফ সায়েন্সে ভর্তি নেওয়া হবে। মনোবিজ্ঞান, ফলিত মনোবিজ্ঞান, ভূগোল— এই তিনটি বিষয়ে মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস, দুই-ই পড়া যাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৩:৫৩
Share:

প্রতীকী ছবি।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, বিজ্ঞান, টেকনোলজি, এগ্রিকালচার এবং হোম সায়েন্সের বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তরে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

Advertisement

পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, কম্পিউটার সায়েন্স-সহ আরও বেশ কিছু বিষয়ে মাস্টার অফ সায়েন্সে ভর্তি নেওয়া হবে। মনোবিজ্ঞান, ফলিত মনোবিজ্ঞান, ভূগোল— এই তিনটি বিষয়ে মাস্টার অফ সায়েন্স এবং মাস্টার অফ আর্টস, দুই-ই পড়া যাবে। এ ছাড়াও এগ্রিকালচার বিভাগের তরফে একাধিক বিষয়ে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। খাদ্য ও পুষ্টি এবং মানব উন্নয়ন বিষয়ে হোম সায়েন্স বিভাগে ভর্তির আবেদন করা যাবে। তবে স্নাতক উত্তীর্ণ পড়ুয়ারাই আবেদন করতে পারবেন।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি থেকেই জানতে পারবেন আগ্রহীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement