Anik Dutta Death

প্রয়াত অনীক দত্ত, ছাদ থেকে পড়ে জখম হন ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক, তাঁর দেহ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য

প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে আচমকাই আসে দুঃসংবাদ। খবর পাওয়া গিয়েছিল, হিন্দুস্তান পার্ক এলাকার বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৫:১০
Share:

প্রয়াত পরিচালক অনীক দত্ত। ছবি: সংগৃহীত।

প্রয়াত পরিচালক অনীক দত্ত। বুধবার দুপুরে আচমকাই আসে দুঃসংবাদ। খবর পাওয়া গিয়েছিল, হিন্দুস্তান পার্ক এলাকার প্রাক্তন স্ত্রীর বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি। পরিচালক থাকতেন ডোভারলেন এলাকার বাড়িতে। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে। হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। কিছু ক্ষণ পরে ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে অনীকের দেহ।

Advertisement

ইতিমধ্যেই ওঁর বাড়িতে পৌঁছোয় পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে পুলিশের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তদন্ত শুরু হয়েছে। কিছু ক্ষণের মধ্যে ফরেন্সিক বিশেষজ্ঞেরা দুর্ঘটনাস্থলে পৌঁছোবেন বলে জানা গিয়েছে।

মৃত্যুকালে অনীকের বয়স হয়েছিল প্রায় ৬৬। পাঁচ দিন আগেই জন্মদিন গিয়েছে পরিচালকের। ২২ মে সমাজমাধ্যমে পুরনো স্মৃতি সমাজমাধ্যমে ভাগও করে নিয়েছিলেন পরিচালক। পরিচালনায় আসার আগে গত দু’দশক ধরে বিজ্ঞাপন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বহু বিজ্ঞাপনী ছবি তৈরি করেছিলেন তিনি। ২০১২ সালে ‘ভূতের ভবিষ্যৎ’ ছবির পরিচালনার মাধ্যমে আলোচনায় উঠে আসেন অনীক। এই ছবিকে ঘিরেও তৈরি হয়েছিল বিতর্ক।

Advertisement

তার পর একের পর এক ছবি তৈরি করেছিলেন। সেই তালিকায় রয়েছে ‘আশ্চর্য প্রদীপ’, ‘মেঘনাদ বধ রহস্য’, ‘ভবিষ্যতের ভূত’, ‘বরুণবাবুর বন্ধু’, ‘অপরাজিত’। তাঁর তৈরি ছবি ‘অপরাজিত’-কে ঘিরেও বিপুল বিতর্ক হয়েছিল। তাঁর শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’-কে ঘিরে তৈরি হয়েছিল আলোচনা। আদ্যোপান্ত বামপন্থী ভাবনার মানুষ হিসাবেই পরিচিত ছিলেন পরিচালক।

ইতিমধ্যেই হাসপাতালে ভিড় করেছেন টলিউড এবং রাজনৈতিক মহলের অনেকে। প্রযোজক ফিরদসুল হাসান বলেন, “বিস্তারিত কিছু বলতে পারব না। অনীকের মেয়ের জন্য আমরা অপেক্ষা করছি। সরকারি নিয়ম অনুযায়ী এসএসকেএম-এ নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য।” এই ঘটনায় দীপ্সিতা ধরও স্তম্ভিত। তিনি বললেন, “এখনও বিশ্বাস হচ্ছে না। খুবই আকস্মিক ঘটনা।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement