Drugs Seized in Gujarat

গুজরাত উপকূল থেকে ১১০০ কোটির মাদক বাজেয়াপ্ত! ব্রাজ়িল হয়ে একাধিক দেশ ঘুরে মুন্দ্রায় পৌঁছোয় ভেসেল, ধৃত তিন

পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে রাজ্যের সন্ত্রাসদমন শাখা গোয়েন্দা সূত্রে খবর পায় যে, গুজরাত উপকূল হয়ে বিপুল পরিমাণ মাদক দেশে ঢুকতে পারে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৬ ১৫:১১
Share:

প্রতীকী ছবি।

গুজরাত উপকূল থেকে ১১৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করল রাজ্যের সন্ত্রাসদমন শাখা এবং উপকূলরক্ষীবাহিনী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মুন্দ্রা উপকূলের অদূরে একটি ভেসেলকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে সেটিকে ধাওয়া করে উপকূলরক্ষীবাহিনী। তার পর ভেসেলটিকে আটক করে তারা। খবর দেওয়া হয় রাজ্যের সন্ত্রাসদমন শাখাকে। তাদের হাতে তিন পাচারকারীকে তুলে দেওয়া হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দু’দিন আগে রাজ্যের সন্ত্রাসদমন শাখা গোয়েন্দা সূত্রে খবর পায় যে, গুজরাত উপকূল হয়ে বিপুল পরিমাণ মাদক দেশে ঢুকতে পারে। তার পর উপকূলীয় থানা এবং উপকূলরক্ষীবাহিনীকে সতর্ক করে সন্ত্রাসদমন শাখা। গত দু’দিন ধরে উপকূলে কড়া নজরদারি চলছিল। বুধবার সকালে মুন্দ্রা বন্দর থেকে কিছুটা দূরে একটি ভেসেলকে দেখতে পেয়েই সেটিকে ধাওয়া করে উপকূলরক্ষীবাহিনী। ভেসেলটিকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়।

রাজ্য পুলিশের ডিজি কেএলএন রাও জানিয়েছেন, মুন্দ্রা বন্দরের কাছে একটি ভেসেলকে আটক করা হয়েছে। সেটি থেকে ১১৫ কেজি কোকেন উদ্ধার হয়েছে। তিন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ওই মাদক দিল্লিতে তানজানিয়া এবং উগান্ডার দুই নাগরিকের কাছে সরবরাহ করার কথা ছিল। ধৃতদের কাছ থেকে স্যাটেলাইট ফোন, অত্যাধুনিক কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। ডিজি জানিয়েছে, ধৃতদের জেরা করে জানা গিয়েছে ভেসেলটি ব্রাজ়িল হয়ে বেশ কয়েকটি দেশ ঘুরে পাকিস্তানে পৌঁছেছিল। সেখান থেকে গুজরাতে আসে। এমভি ইউরোপ নামে ওই ভেসেলটিকে আটক করা হয়েছে। ছ’টি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১১৮ কেজি কোকেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement