উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কোচবিহারের উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে একাধিক বিষয়ে পিএইচডি-র সুযোগ রয়েছে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গণজ্ঞাপন, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইংরেজি, রসায়ন-সহ একাধিক বিষয়ে উচ্চস্তরের ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা স্টেট এলিজিবিলিটি টেস্ট উত্তীর্ণ হওয়া চাই। যদি নেট অথবা সেট উত্তীর্ণ না থাকেন তা হলে বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকায় উত্তীর্ণ হতে হবে। যে সকল পড়ুয়া স্নাতকোত্তর স্তরের শেষ বর্ষে রয়েছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ মার্চ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ১৯ মার্চ লিখিত পরীক্ষা হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ২৭ মার্চ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যাল্যের ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।