CBSE OSM Controversy

‘বড় ধরনের অনিয়ম ঘটিয়েছে সিবিএসই’! দিল্লি হাই কোর্টে মামলা করল জাতীয় ছাত্র সংগঠন

সিবিএসই-র বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছে এনএসইউআই। অভিযোগ, সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতা দেখার জন্য অনস্ক্রিন মার্কিং বা ওএসএম প্রক্রিয়া চালু করার নামে বড় মাত্রার অনিয়ম ঘটিয়েছে বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ১৪:২৮
Share:

ছবি: সংগৃহীত।

ওএসএম বিতর্কে এ বার দিল্লি হাই কোর্টে মামলা দায়ের হল সিবিএসই-র বিরুদ্ধে। মামলা করল জাতীয় স্তরের ছাত্র সংগঠন দ্য ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া (এনএসইউআই)। সিবিএসই-র বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছে তারা। অভিযোগ, সিবিএসই দ্বাদশের পরীক্ষার খাতা দেখার জন্য অনস্ক্রিন মার্কিং বা ওএসএম প্রক্রিয়া চালু করার নামে বড় মাত্রার অনিয়ম ঘটিয়েছে বোর্ড।

Advertisement

এনএসইউআইয়ের জাতীয় সভাপতি বিনোদ ঝাখড় ওই মামলায় সিবিএসই-র বিরুদ্ধে প্রযুক্তিগত গোলযোগ, খাতার স্ক্যান করা কপিতে ত্রুটি, পোর্টালে কাজ করার ব্যর্থতা এবং পরীক্ষার্থীদের অভিযোগ সামলানোর অক্ষমতার কথাও বলেছে। যার দৌলতে দেশের লক্ষ লক্ষ পরীক্ষার্থীকে ভুগতে হয়েছে।

হাই কোর্টে ওই মামলায় এনএসইউআই তিন দফা আবেদন পেশ করেছে। এক, সিবিএসই কে পরীক্ষার খাতা যাচাই করা এবং পরীক্ষার খাতার পুনর্মূল্যায়ণের পোর্টাল আরও অন্তত অতিরিক্ত এক মাস খোলা রাখতে হবে। দুই, যদি কোনও খাতা দেখার সমস্যার অভিযোগ ওঠে, তা মেশিন মারফত না দেখে পরীক্ষককে দিয়ে দেখাতে হবে। তিন, সিবিএসই দ্বাদশের পরীক্ষায় নানা অনিয়ম, উপযুক্ত প্রযুক্তির অভাব এবং ছাত্রদের অভিযোগ সামাল দেওয়ার অপারগতার বিষয়গুলি খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement