UGC NET 2026 Controversy

ইউজিসি নেট-এর প্রশ্নপত্রে বানান ভুল! দায় স্বীকার করল এনটিএ, কী জানাল আয়োজক সংস্থা?

৩০ জুন ইউজিসি নেট-এর সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে বানান ভুলের অভিযোগ করেন পরীক্ষার্থীরা। সমাজমাধ্যমে তাঁরা এ-ও দাবি করেন, প্রশ্ন পড়ে বুঝতে সমস্যাও হয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১১:২২
Share:

ছবি: এআই সহায়তায় তৈরি।

সর্বভারতীয় স্তরের প্রবেশিকার প্রশ্নপত্র নিয়ে অভিযোগ স্বীকার করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ইউজিসি নেট পরীক্ষার্থীদের একাংশ সমাজবিজ্ঞানের প্রশ্নপত্র নিয়ে এনটিএ-র বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। এই বিষয়ে সংস্থার তরফে জানানো হয়েছে, “প্রশ্নপত্রে মুদ্রণজনিত ত্রুটি থাকা অস্বাভাবিক কিছু নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, পরীক্ষার্থীদের একাংশ অভিযোগ করেছিলেন, সমাজবিজ্ঞানের প্রশ্নপত্রে বানান ভুল ছিল, এমনকি প্রশ্ন পড়ে বুঝতে সমস্যাও হয়েছে তাঁদের। সমাজমাধ্যমে ওই বিষয় নিয়ে একাধিক লেখাও ছড়িয়ে পড়েছে। যদিও সংশ্লিষ্ট পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। খবর, সেই তথ্যের ভিত্তিতে এনটিএ প্রশ্নপত্রের বিষয়টি খতিয়ে দেখবে।

যদিও এনটিএ সূত্রে খবর, প্রশ্নপত্র সম্পর্কিত কোনও অভিযোগ সরাসরি সংস্থার কাছে এখনও পর্যন্ত জমা পড়েনি। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের অভিযোগ কী ভাবে খতিয়ে দেখা হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

Advertisement

ইউজিসি নেট-এর মাধ্যমে ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণয় করা হয়ে থাকে। এ বছর ওই পরীক্ষা ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নেওয়া হয়েছিল। পরীক্ষার শেষ দিনে প্রশ্নপত্র নিয়ে অভিযোগ প্রকাশ্যে আসায় ফের বিতর্কের মুখে এনটিএ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement