NIFTEE Result 2026

এনআইএফটি থেকে ডিজ়াইনিং পড়ার প্রবেশিকার ফল প্রকাশিত, কী ভাবে দেখবেন ফলাফল?

পরীক্ষার প্রায় এক মাস ১২ দিনের মাথায় ঘোষণা করা হল ফলাফল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৭:৪৪
Share:

এনআইএফটি। ছবি: সংগৃহীত।

শুক্রবার প্রকাশ করা হল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন (এনআইএফটিইই)-এ স্নাতকে ভর্তির প্রবেশিকার ফলাফল। পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটেই প্রকাশ করা ফলাফল।

Advertisement

গত ৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে এনআইএফটিইই (ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এগ্‌জ়ামিনেশন)-এর আয়োজন করা হয়। পরীক্ষার প্রায় এক মাস ১২ দিনের মাথায় ঘোষণা করা হল ফলাফল। দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের যোগ্যতা যাচাই করা হবে অন্যান্য পরীক্ষার মাধ্যমে। কোর্স এবং শূন্য আসনের সংখ্যার উপর নির্ভর করে পরবর্তী ধাপে উত্তীর্ণদের সিচুয়েশন টেস্ট, ইন্টারভিউ, স্টুডিয়ো টেস্ট ও ইন্টারভিউ অথবা টেকনিক্যাল এবিলিটি টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে।

দুই ধাপে উত্তীর্ণেরা এর পর ফ্যাশন ডিজ়াইনিং-সহ একাধিক ডিজ়াইন কোর্সে স্নাতক বা স্নাতকোত্তরে ভর্তির সুযোগ পাবেন। করতে পারবেন বিডিএস, এমডিএস, বিএফটেক, এমএফএম, এমএফটেক-এর মতো কোর্স।

Advertisement

কী ভাবে দেখবেন ফল?

১। পরীক্ষার্থীদের exams.nta.nic.in/niftee -এ যেতে হবে।

২। সেখানে ‘এনআইএফটিইই ২০২৬ স্টেজ ১ রেজ়াল্ট’ লেখা লিঙ্কে ক্লিক করতে হবে।

৩। পরীক্ষার্থীরা অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে ফলাফল দেখতে পারবেন।

৪। পরীক্ষার্থীরা সেই ফল ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে পারবেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয় হিন্দি এবং ইংরেজি— দুই ভাষাতেই। কাগজ-কলম এবং কম্পিউটার— উভয় মাধ্যমেই নেওয়া হয় প্রবেশিকা। মোট ১০২ টি শহরে প্রবেশিকা গ্রহণ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement