NEET UG Refund

নিট ইউজি-র আবেদনমূল্য ফেরত পাওয়ার পোর্টাল খোলা ৩০ জুন পর্যন্ত! নয়া নির্দেশ এনটিএ-র

টাকা ফেরত পাওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ৩০ জুন পর্যন্ত। এনটিএ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৯ লক্ষ পরীক্ষার্থী সফল ভাবে তাদের ব্যাঙ্কের তথ্য দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ২০:৪৪
Share:

প্রতীকী ছবি।

ফের বৃদ্ধি হল নিট ইউজি-র আবেদনমূল্য ফেরত পাওয়ার পোর্টাল খুলে রাখার মেয়াদ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

প্রশ্নফাঁসের জেরে ৩ মে-র নিট ইউজি বাতিল করা হয়েছিল। যদিও পুনঃপরীক্ষা হয় ২১ জুন। তবে, পরীক্ষা বাতিল হওয়া নিয়ে একাধিক বিক্ষোভের মুখে পড়েছিল এনটিএ। তারপরই ৩-মে পরীক্ষার আবেদনমূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এনটিএ-এর তরফে। টাকা ফেরত পাওয়ার জন্য খোলা হয়েছে আবেদনের পোর্টাল। প্রথমে জানানো হয়েছিল পোর্টালটি ২২ জুন পর্যন্তই খোলা থাকবে। তবে ২৫ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিএ জানিয়েছে পোর্টালটি খুলে রাখার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

টাকা ফেরত পাওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে ৩০ জুন পর্যন্ত। এনটিএ জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১৯ লক্ষ পরীক্ষার্থী সফল ভাবে তাদের ব্যাঙ্কের তথ্য দিয়েছেন। তবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় তড়িঘড়ি উইন্ডো খোলায় কিছু পরীক্ষার্থী ভুল তথ্য দিয়েছিলেন এবং অনেকে পরীক্ষার ব্যস্ততায় তা সম্পূর্ণ করতে পারেননি। এ ছাড়া কিছু পরীক্ষার্থী আগে ‘নো রিফান্ড’ বিকল্প বেছে নিয়েছিলেন, কিন্তু এখন টাকা ফেরত পেতে চাইছেন। তাই কোনও পরীক্ষার্থী যাতে সমস্যায় না পড়েন, তাই এই চূড়ান্ত সুযোগ দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে এনটিএ।

Advertisement

সম্প্রতি এনটিএ-এর তরফে এক্স হ্যান্ডেল মারফত জানানো হয়েছিল, যে সকল পরীক্ষার্থী আবেদন করেছেন, তাঁদের আবেদনমূল্য উল্লেখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে। টাকা ফেরত পেতে যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য পরীক্ষার্থীদের পোর্টালে দেওয়া ব্যাঙ্কের সমস্ত তথ্য সঠিক এবং আপ-টু-ডেট রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়ো কোনও ফোন কল, মেসেজ বা লিঙ্কের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাড়াতাড়ি টাকা অ্যাকাউন্টে চলে আসবে, তাই এই ওটিপি প্রয়োজন বা অতিরিক্ত টাকা দিতে হবে এমন কোনও ভুয়ো বিষয়ে ভরসা না করার পরামর্শ এনটিএ-এর। সংস্থার দাবি তারা টাকা ফেরত দেওয়ার জন্য কোনও ওটিপি চাইছে না। তাই কোনও রকম ওটিপি এই ক্ষেত্রে কোথাও না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement