CUET PG 2026

কুয়েট পিজি-র ‘আনসার কি’ নিয়ে আপত্তি! কী ভাবে অভিযোগ জানাবেন? শর্ত জানাল এনটিএ

কুয়েট পিজি-র ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ওই উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে তা নিয়ে অভিযোগ জানানোর সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৬ ১২:১২
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গত মার্চে শেষ হয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন-এ (কুয়েট পিজি)। সম্প্রতি ওই পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’ প্রকাশ করেছে এনটিএ। সেই উত্তর নিয়ে কোনও আপত্তি থাকলে, অভিযোগ জানাতে পারবেন পরীক্ষার্থীরা।

Advertisement

কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি-র মাধ্যমে মোট ১৭ দিন পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষার ‘প্রভিশনাল আনসার কি’ নিয়ে অভিযোগ জানানোর জন্য ১৪ এপ্রিল পর্যন্ত আবেদনের পোর্টাল চালু রাখছে এনটিএ। জানানো হয়েছে, বিশেষজ্ঞেরা সব অভিযোগ খতিয়ে দেখবেন। তারপর ‘ফাইনাল আনসার কি’ প্রকাশ করা হবে।

তবে, পরীক্ষার্থীদের আপত্তি জানাতে প্রশ্ন পিছু ২০০ টাকা জমা দিতে হবে। আপত্তি জানানোর জন্য তাঁদের exams.nta.nic.in/cuet-pg/-তে যেতে হবে। সেখানে ‘চ্যালেঞ্জ আনসার কি’ লেখার উপর ক্লিক করে অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন হওয়ার পর ‘ভিউ আনসার শিট’ বিভাগটি বেছে নিয়ে উত্তর চ্যালেঞ্জ করে নিতে পারবেন।

Advertisement

প্রশ্ন অনুযায়ী উত্তর বেছে নেওয়ার কাজ শেষ হলে ফি জমা দিয়ে প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলতে হবে। ফি জমা দেওয়ার রসিদ ডাউনলোড করে সংগ্রহ করে রাখা প্রয়োজন। ‘ফাইনাল আনসার কি’ প্রকাশের পর আপত্তি গ্রহণ করা হয়েছে কিনা, তা জেনে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

দেশের বিভিন্ন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের প্রবেশিকা হিসাবে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (কুয়েট পিজি)-র আয়োজন করা হয়। ওই পরীক্ষায় পাশ করার পর পড়ুয়ারা নিজের পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। ২০২৬-এ মোট ১৫৭টি বিষয়ে পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement