UGC NET 2026

কবে কোন পরীক্ষা? ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রকাশ করল ইউজিসি নেট-এর সম্পূর্ণ তালিকা

আগামী ২২ জুন থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ৩০ জুন পর্যন্ত। মোট ৮৭টি বিষয়ের পরীক্ষা হবে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন দু’টি শিফটে এই পরীক্ষা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১৪:৪৩
Share:

প্রতীকী ছবি।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি-এর তরফে ইউজিসি নেট জুন ২০২৬ সেশনের বিষয়ভিত্তিক সময়সূচি এবং পরীক্ষার সময় প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে শুরু হবে পরীক্ষা। চলবে ৩০ জুন পর্যন্ত। মোট ৮৭টি বিষয়ের পরীক্ষা হবে। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন দু’টি শিফটে এই পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি, কোন কোন শহরে পরীক্ষা হবে তা জানানো হতে পারে ১০ জুনের মধ্যে। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ১৫ জুনের মধ্যে।

Advertisement

সংস্থার পক্ষ থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, প্রথম শিফটের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত হবে। ২২ জুন প্রথম শিফটে ভিসুয়াল আর্টস, মিউজ়িয়োলজি অ্যান্ড কনজ়ারভেশন, পঞ্জাবি, তামিল, ভূগোল, মরাঠি, সাঁওতালি, এডুকেশন-সহ আরও নানা বিষয় রয়েছে। সম্পূর্ণ তালিকা এনটিএ-এর ওয়েবসাইট থেকে মিলবে।

চলতি বছর উত্তর-পূর্বের চারটি রাজ্যের জন্য আরও কেন্দ্র বরাদ্দ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় এবং সিকিম-এ একটি করে পরীক্ষাকেন্দ্র সংযোজন করা হয়েছে। উল্লিখিত রাজ্যের নামসাই, কাকচিং, বিষ্ণুপুর এবং চেরাপুঞ্জি কেন্দ্রগুলি পরীক্ষার্থীরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। উল্লিখিত রাজ্যগুলি ছাড়াও অসম, মিজ়োরাম, নাগাল্যান্ড, ত্রিপুরার পরীক্ষার্থীরাও প্রতিবেশী রাজ্যে কেন্দ্র বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

Advertisement

প্রতি বছরই জুন ও ডিসেম্বর মাসে ইউজিসি নেট আয়োজিত হয়। পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। এটি ‘জুনিয়র রিসার্চ ফেলোশিপ’ প্রদান এবং দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement