CUET PG 2026

নির্দিষ্ট ভাষায় উত্তর লিখতে হবে! কুয়েট পিজি-র কোন কোন বিষয়ের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য?

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) আয়োজিত কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন-এ (কুয়েট পিজি) মোট ১৫৭টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

হিন্দি এবং ইংরেজি ভাষায় নির্দিষ্ট বিষয়ের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে। কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট ফর পোস্ট গ্র্যাজুয়েশন-এর (কুয়েট পিজি) কোন কোন বিষয়ের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য— তা জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ২০২৬-এ ওই প্রবেশিকা মোট ১৫৭টি বিষয়ে নেওয়া হচ্ছে।

Advertisement

তার মধ্যে এমটেক অ্যান্ড হায়ার স্টাডিজ় বিভাগের ১২টি বিষয়ের পরীক্ষায় উত্তর ইংরেজি ভাষায় লিখতে হবে। আচার্য পেপারের ২৫টি বিষয়ের পরীক্ষায় ইংরেজি বা সংস্কৃত ভাষায় উত্তর লেখার সুযোগ থাকছে। ওই বিভাগের একটি মাত্র বিষয় ‘ইন্ডিয়ান নলেজ সিস্টেম অ্যান্ড বুদ্ধ দর্শন’-এর ক্ষেত্রে হিন্দি ভাষায় উত্তর লিখতে পারবেন। পাশাপাশি, ৩৯টি ভাষা ও সাহিত্যের বিষয়েয় প্রশ্নের উত্তর হিন্দি বা ইংরেজি ভাষায় লিখতে পারবেন না।

২০২৬-এর পরীক্ষা ২ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত চলবে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রতি দিন দুই থেকে তিনটি অর্ধে ৯০ মিনিট করে পরীক্ষা নেওয়া হবে। প্রথমার্ধ সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১০টা, দ্বিতীয়ার্ধের পরীক্ষা বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টো এবং তৃতীয়ার্ধের পরীক্ষা বিকেল ৪টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত চলবে। এই পরীক্ষায় নাম নথিভুক্ত করেছেন ৪ লক্ষ ১১ হাজার ৩৬৬ জন।

Advertisement

দেশের ২৯২টি এবং বিদেশের ১৬টি শহরে ওই পরীক্ষা হতে চলেছে। এর মধ্যে রাজ্যের ১৩টি শহরে পরীক্ষাকেন্দ্র থাকছে। ২০২৫-এ ওই পরীক্ষার জন্য মোট ৩১২টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছিল। এ বছরের পরীক্ষার জন্য পড়ুয়ারা চারটি বেশি শহর পরীক্ষা কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। কারা কোন কেন্দ্র থেকে পরীক্ষা দিতে পারবেন, সেই তথ্য পরীক্ষা শুরু ১০ দিন আগে জানিয়ে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement