Civil Services 2026

আমলা-পুলিশ আধিকারিক হওয়ার দৌড়ে কি কোথায় কোন রাজ্য? কী বলছে কেন্দ্রের রিপোর্ট?

রাজ্যসভায় বাজেট অধিবেশন চলাকালীন সমস্ত রাজ্য থেকে কতজন সিভিল সার্ভিসেস-সহ বিভিন্ন বিভাগে আমলা এবং আধিকারিক হিসাবে কাজে যোগদান করেছেন, তার তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৩
Share:

— প্রতীকী চিত্র।

আইএএস কিংবা আইপিএস পদে নিয়োগের জন্য প্রতি বছর সিভিল সার্ভিসেস-এর পরীক্ষা নেওয়া হচ্ছে। অথচ সমস্ত বিভাগে শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না। কেন্দ্রের তরফে প্রকাশিত সাম্প্রতিক রিপোর্টে এমন তথ্যই জানা গিয়েছে। কোন রাজ্য থেকে কত প্রার্থী যোগ্যতার মান স্পর্শ করতে পারছেন, তার হিসাবও দেওয়া হয়েছে।

Advertisement

কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই রাজ্য থেকে আইএএস, আইপিএস এবং আইএফএস বিভাগের অধীনে আমলা বা আধিকারিক হিসাবে নিযুক্ত হয়েছেন মাত্র ৭২১ জন। রাজ্যের জন্য ওই সমস্ত বিভাগে বরাদ্দ রয়েছে ৮৫১টি পদ। এদের মধ্যে আইএফএস বিভাগে সব থেকে কম প্রার্থী যোগদান করেছেন, ১২৬টি পদের জন্য ৯৯ জন।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী কোন রাজ্য থেকে কত প্রার্থী উত্তীর্ণ হয়েছেন, তার তালিকা রইল নীচে—

Advertisement
  • পশ্চিমবঙ্গ— আইএএস: ৩৭৮ (বরাদ্দ পদ) ৩০৩ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ৩৪৭ (বরাদ্দ পদ) ৩১৯ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ১২৬ (বরাদ্দ পদ) ৯৯ (কাজে যোগদান করেছেন)

  • উত্তরপ্রদেশ— আইএএস: ৬৫২ (বরাদ্দ পদ) ৫৭১ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ৫৪১ (বরাদ্দ পদ) ৫১০ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ২১৭ (বরাদ্দ পদ) ১১৪ (কাজে যোগদান করেছেন)

  • মহারাষ্ট্র— আইএএস: ৪৩৫ (বরাদ্দ পদ) ৩৫৯ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ৩২৯ (বরাদ্দ পদ) ৩০৬ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ২০৬ (বরাদ্দ পদ) ১৩৯ (কাজে যোগদান করেছেন)

  • বিহার— আইএএস: ৩৫৯ (বরাদ্দ পদ) ৩০৩ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ২৪২ (বরাদ্দ পদ) ২৪১ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ৭৪ (বরাদ্দ পদ) ৫০ (কাজে যোগদান করেছেন)

  • তামিলনাড়ু— আইএএস: ৩৯৪ (বরাদ্দ পদ) ৩৪৩ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ২৭৬ (বরাদ্দ পদ) ২৪২ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ১৫২ (বরাদ্দ পদ) ১০২ (কাজে যোগদান করেছেন)

  • মধ্যপ্রদেশ— আইএএস: ৪৫৯ (বরাদ্দ পদ) ৩৯১ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ৩২৯ (বরাদ্দ পদ) ৩০৬ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ২৯৬ (বরাদ্দ পদ) ২০৯ (কাজে যোগদান করেছেন)

  • ওড়িশা— আইএএস: ২৪৮ (বরাদ্দ পদ) ১৮৫ (কাজে যোগদান করেছেন)

আইপিএস: ১৯৫ (বরাদ্দ পদ) ১৩২ (কাজে যোগদান করেছেন)

আইএফএস: ১৪১ (বরাদ্দ পদ) ৮২ (কাজে যোগদান করেছেন)

রাজ্যসভায় বাজেট অধিবেশন চলাকালীন সমস্ত রাজ্য থেকে কতজন সিভিল সার্ভিসেস-সহ বিভিন্ন বিভাগে আমলা এবং আধিকারিক হিসাবে কাজে যোগদান করেছেন— সেই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে প্রতিটি রাজ্য থেকে কোন বিভাগে কতজনকে নিয়োগ করা হয়ে থাকে, তার পরিসংখ্যানও জানানো হয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, ২০২৫-এর ১ জানুয়ারি পর্যন্ত আইএএস বিভাগে ১,৩০০, আইপিএস বিভাগে ৫০৫ এবং আইএফএস বিভাগে ১,০২৯টি পদ খালি রয়েছে।

তবে, পরিসংখ্যান দেখে একটি বিষয় স্পষ্ট, আমলা এবং আধিকারিক হওয়ার দৌড়ে নাগাল্যান্ড, ওড়িশা, রাজস্থান, ত্রিপুরা, কেরলও পিছিয়ে পড়েছে। এই সমস্ত রাজ্যগুলি থেকে বরাদ্দ আসনের তুলনায় কম প্রার্থী বিভিন্ন পদে যোগদান করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement