NEET UG 2026

পুরনো অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না নিট পুনঃপরীক্ষা! এনআইটি জানাল কেন্দ্র পরিবর্তনের কথাও

২৬ এপ্রিল যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছিল সেটি ৩ মে-র পরীক্ষার জন্য ছিল। তাই ওই দিনের প্রকাশিত হওয়া অ্যাডমিট কার্ড নিয়ে কোনও পরীক্ষার্থী ২১ জুন গেলে তাঁকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ১৯:৫৭
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

২১ জুনের নিট পুনঃপরীক্ষার জন্য নতুন করে সংগ্রহ করতেই হবে অ্যাডমিট কার্ড। ৩ মে-র বাতিল হয়ে যাওয়া পরীক্ষার অ্যাডমিট কার্ড পুনঃপরীক্ষার জন্য গ্রহণযোগ্য নয়। শুক্রবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ এপ্রিল যে অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছিল সেটি ৩ মে-র পরীক্ষার জন্য ছিল। তাই সেই অ্যাডমিট কার্ড নিয়ে কোনও পরীক্ষার্থী ২১ জুন গেলে তাঁকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সঙ্গে রাখতে হবে ১৫ জুনের প্রকাশিত হওয়া অ্যাডমিট কার্ড।

পাশাপাশি, ২১ জুনের পরীক্ষার যাবতীয় তথ্য এনটিএ সরাসরি পরীক্ষার্থীদের হোয়াটসঅ্যাপে পাঠাবে বলেও জানানো হয়েছে। শুধুমাত্র এনটিএ-এর নিজস্ব নীল ‘টিক’ চিহ্নিত হোয়াটসঅ্যাপ নম্বর (৭৮২৭৯৮০২৮৭) থেকেই পরীক্ষার্থীদের কাছে সরাসরি সব রকম তথ্য সরবরাহ করা হবে। নীল ‘টিক’ ছাড়া অন্য কোনও নম্বর থেকে তথ্য এলে তা এনটিএ-এর নয় বলেই সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, এখান থেকে শুধুমাত্র তথ্য পাঠানো হবে। পরীক্ষার্থীদের কাছ থেকে কোনও প্রত্যুত্তর, ব্যক্তিগত তথ্য বা ওটিপি চাওয়া হবে না।

Advertisement

পরীক্ষার দু’দিন আগে একটি পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের কথাও এনটিএ জানিয়েছে। প্রয়াগরাজের একটি পরীক্ষাকেন্দ্র প্রশাসনিক কারণে পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের হরিবংশ রাই বচ্চন কালচারাল সেন্টারে যাঁদের পরীক্ষাকেন্দ্র ছিল, তাঁদের এখন ওই বিশ্ববিদ্যালয়েরই সেনেট হাউস ক্যাম্পাসের মিডিয়েভল অ্যান্ড মডার্ন হিস্ট্রি বিভাগে পরীক্ষা দিতে হবে। এ জন্য নতুন করে ডাউনলোড করতে হবে অ্যাডমিট কার্ডও। পরিবর্তিত অ্যাডমিট কার্ড এনটিএ-এর ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement