teacher rearuitment

স্পেশ্যাল এডুকেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি শীঘ্রই! নিয়োগে বাধা হলে আদালতে যাওয়ার ভাবনা পর্ষদের

ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এই নিয়োগ হওয়ায় পর্ষদও বাড়তি জোর পাচ্ছে বলেই মত শিক্ষামহলের।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১৬:৪৯
Share:

— প্রতীকী চিত্র।

রাজ্যের প্রাথমিক স্কুলে খুব শীঘ্রই বিশেষ ভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক (স্পেশ্যাল এডুকেটর) নিয়োগের প্যানেল প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু এই মুহূর্তে বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণ বিধি জারি হয়েছে। এর মধ্যে কী ভাবে এই প্যানেল প্রকাশ করা যাবে, প্রশ্ন উঠছে তা নিয়ে।

Advertisement

যদিও পর্ষদ সূত্রে জানানো হয়েছে, ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এই বিধির মধ্যেই। তাই প্যানেল প্রকাশ করতেও বাধা নেই। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার প্রায় ২৭০০ শূন্যপদ তৈরি করে। এর পরে সেখান থেকে সমগ্র শিক্ষার মাধ্যমে প্রায় ৩৫৮ শিক্ষক নিযুক্ত হন। দীর্ঘ দিন তাঁরা স্কুলে শিক্ষকতা করছিলেন। এর পর তাঁদের স্থায়ী করণ করা হয়। বাকি প্রায় ২৩০০ শূন্যপদের জন্য গত ২২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়া হয়। ফলপ্রকাশ করা হয় ৯ মার্চ। ইন্টারভিউয়ের জন্য ডাক পান ৭৯৮ জন প্রার্থী। সেই প্যানেলই প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে চাইছে সরকার। পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিয়োগ চলছে। যে হেতু নির্বাচন বিধির মধ্যেই ইন্টারভিউ হয়েছে। ফলে প্যানেল প্রকাশে বাধা থাকার কথা নয়। কিন্তু .যদি নির্বাচন কমিশনের তরফ থেকে যদি কোনও বাধা আসে? সূত্রের খবর, সে ক্ষেত্রে পর্ষদও আদালতের দ্বারস্থ হতে পারে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে আইনজীবীদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ এই নিয়োগ হওয়ায় পর্ষদও বাড়তি জোর পাচ্ছে বলেই মত শিক্ষামহলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement