SBI

সিবিও পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করল এসবিআই, জেনে নিন ডাউনলোড পদ্ধতি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর তরফ থেকে সার্কেল বেসড অফিসার (সিবিও) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২২ ১২:১৮
Share:

প্রতীকী ছবি

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এর তরফ থেকে সার্কেল বেসড অফিসার (সিবিও) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। এসবিআই এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। যে সমস্ত পরীক্ষার্থী প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, তাঁদের পরবর্তী ধাপের পরীক্ষার জন্য ডাকা হবে।

Advertisement

এসবিআই সিবিও-এর প্রাথমিক পরীক্ষা হওয়ার কথা ৪ ডিসেম্বর ২০২২ তারিখে। তার আগে পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে। এবং পরীক্ষার দিন উপযুক্ত পরিচয়পত্র এবং প্রিন্ট আউট নিয়ে যেতে হবে।

এক নজরে দেখে নিন কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমি কার্ড:

Advertisement
  • https://sbi.co.in/web/careers এসবিআই এর এই অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • এর পর জয়েন এসবিআই-তে যেতে হবে।কারেন্ট ওপেনিংস-এ যেতে হবে।
  • সেখান থেকে রিক্রুটমেন্ট ফর সিবিও-তে গিয়ে ডাউনলোড অ্যাডমিট কার্ড-এ যেতে হবে।
  • এর পর পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করতে হবে।
  • লগ ইন করার পর অ্যাডমিট কার্ড দেখতে পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।
  • সেখান থেকে অ্যাডমিট কার্ড পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে হবে। এবং পরীক্ষার দিন সঙ্গে রাখতে হবে।

এই পরীক্ষায় যে সমস্ত প্রার্থী উত্তীর্ণ হবেন, মেধার ভিত্তিতে তাঁদেরপরবর্তী ধাপের পরীক্ষার জন্য ডাকা হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement