SSC Recruitment Case

শুরু হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দ্বিতীয় পর্যায়ের কাউন্সেলিং, প্রথম দিন ডাকা হল ২০৪ জনকে

দ্বিতীয় পর্যায়ে মোট ১০টি বিষয়ে প্রায় ৩৬০০ প্রার্থীকে সুপারিশপত্র দেবে এসএসসি। মঙ্গলবার কম্পিউটার অ্যাপ্লিকেশন ও রাশিবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের ডাকা হয়েছিল। এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে হিন্দি বিভাগে ছিলেন ১৮১ জন ও বাংলা বিভাগের ছিলেন তিন জন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৯:০৮
Share:

প্রতীকী চিত্র।

পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের মাধ্যমে সুপারিশপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হল মঙ্গলবার। প্রথম দিন দু’টি বিষয়ের জন্য ২০৪ জন প্রার্থীকে ডাকা হয়েছে।

Advertisement

দ্বিতীয় পর্যায়ে মোট ১০টি বিষয়ে প্রায় ৩৬০০ প্রার্থীকে সুপারিশপত্র দেবে এসএসসি। মঙ্গলবার কম্পিউটার অ্যাপ্লিকেশন ও রাশিবিজ্ঞান বিষয়ের প্রার্থীদের ডাকা হয়েছিল। এর মধ্যে কম্পিউটার অ্যাপ্লিকেশনে হিন্দি বিভাগে ছিলেন ১৮১ জন ও বাংলা বিভাগের ছিলেন তিন জন। এর মধ্যে হিন্দি বিভাগের দু’জনের সুপারিশপত্র বাতিল করা হয়েছে। এঁরা দু’জনেই অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির শিক্ষক পদপ্রার্থী যাঁদের শংসাপত্রে গোলমাল রয়েছে বলে এসএসসি সূত্রের খবর। একজন কাউন্সেলিংয়ে এসে‌ও সুপারিশপত্র গ্রহণ করেননি। আর একজন অনুপস্থিত ছিলেন। অর্থাৎ ১৮৪ জনের মধ্যে ১৮০ জন সুপারিশপত্র পেয়েছেন।

রাশিবিজ্ঞানে মোট ১৭ জনকে ডাকা হয়েছিল কাউন্সেলিংয়ের জন্য, তাঁরা সকলেই সুপারিশপত্র নিয়েছেন বলে জানাচ্ছে এসএসসি।

Advertisement

কমিশনের তালিকা অনুযায়ী, কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ মার্চ থেকে এবং চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। ২৪ মার্চ রাশিবিজ্ঞান এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হল। এর পর ধাপে ধাপে বাণিজ্য, পুষ্টিবিদ্যা, হিন্দি ভাষা ও সাহিত্য, হোম ম্যানেজমেন্ট, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস ও ভূগোলের কাউন্সেলিং অনুষ্ঠিত হবে। সবশেষে ১৩, ১৬ এবং ১৭ এপ্রিল গণিতের কাউন্সেলিংয়ের মাধ্যমে এই পর্ব শেষ হবে। প্রতিটি বিষয়ের জন্য নির্দিষ্ট তারিখ ও সময় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে শুধু ১০টি বিষয় নয়, প্রথম পর্যায়ে সাতটি বিষয়ে ৫০০টি শূন্য পদের মধ্যে ১৮২ জনকে ইতিমধ্যেই সুপারিশপত্র দিয়েছে এসএসসি। ওই বিষয়গুলির বাকি ৩০০ পদের জন্য কাউন্সেলিং হবে এই পর্যায়ে। এমনই জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ ভোটের আবহে প্রায় ৩৬০০ প্রার্থী চাকরি সুপারিশপত্র পেতে চলেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement