— প্রতীকী চিত্র।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পাঠক্রমের পাশাপাশি বেশ কিছু পেশাভিত্তিক কোর্স করানো হয়ে থাকে। রাজ্য এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেই বছরভর চলে নানা স্বল্পমেয়াদি কোর্স। পরবর্তী চাকরির ক্ষেত্রে সুবিধা করে দেয়। শিক্ষার কড়চায় রইল চারটি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধরনের সার্টিফিকেট কোর্স, কর্মশালা এবং আলোচনাসভার সুলুকসন্ধান।
১। ভেষজ ওষুধের পাঠ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে আয়োজিত ‘হার্বাল মেডিসিন’-এর উপর সার্টিফিকেট কোর্স করানো হবে। প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ়, ল অ্যান্ড ম্যানেজমেন্ট অধীনস্থ স্কুল অফ ন্যাচারাল প্রোডাক্ট স্টাডিজ়-এর তরফে এই উদ্যোগ।
কোর্স ফি— ৩০,২০৮ টাকা।
কত দিন— ছ’মাস।
যোগ্যতা— উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ, ডিপ্লোমা, ফার্মাসিতে স্নাতক ও স্নাতকোত্তর অথবা যে কোনও ডিগ্রি প্রাপ্ত পড়ুয়ারা।
২। মাইক্রোগ্রিন চাষ
চারা গাছের প্রাথমিক পর্যায়ের চাষ নিয়ে খুঁটিনাটি নিয়ে সার্টিফিকেট কোর্স করাবে উত্তরপ্রদেশের ইনস্টিটিউট অফ হর্টিকালচার টেকনোলজি।
কোথায়— অফলাইনে
আসন সংখ্যা— ১০।
কবে— ২৯ জুন থেকে ১ জুলাই
কারা আবেদন করতে পারবেন— যে কোনও আগ্রহী পড়ুয়া।
কোর্সমূল্য— ৯,৫০০ টাকা।
৩। পরিবেশ ও জলবায়ু গবেষণা
পরিবেশগত রাজনীতি, নীতি নির্ধারণ, শাসনব্যবস্থা এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা পদ্ধতির মাধ্যমে কর্মশালার আয়োজন করেছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।
কোথায় হবে— প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগে।
কবে— ১৫ থেকে ২৪ জুন।
কত দিন— ১০ দিন।
আয়োজক— ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চের অর্থানুকূল্যে।
কারা যোগ দিতে পারবেন— পিএইচডি স্কলারেরা।
৪। প্রোটিন এক্সপ্রেশন, বিশুদ্ধিকরণ ও বায়োথেরাপিউটিক্স বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তরফে সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে ‘হ্যান্ডস অন ট্রেনিং’ দেওয়া হবে।
কোথায় হবে— প্রতিষ্ঠানের হেলথ সায়েন্সেস বিভাগে।
কবে— ১৫ জুলাই থেকে ১৫ অগস্ট।
কত দিন চলবে— এক মাস।
কোর্স মূল্য— ১০ হাজার টাকা।
কারা যোগ দিতে পারবেন— ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ টেকনোলজির দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। এমএসসি, এমটেক পড়ুয়ারা।