SKBU Recruitment 2024

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ে কর্মখালি, কোন পদে নিয়োগ?

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। মোট তিন বছর কাজের মেয়াদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:২১
Share:

সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

গবেষণা প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করবে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। কাজের মেয়াদ তিন বছর। প্রথম দু’বছর ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। শেষ বছর ৩০ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় নূন্যতম ৬০ শতাংশ নম্বর-সহ স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট/ গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ থাকা দরকার। প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

কী ভাবে আবেদন করবেন?

Advertisement

প্রথমে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১২ সেপ্টেম্বর ’২৪ আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর পর বাছাই করা প্রার্থীদের মেল করে জানানো হবে ইন্টারভিউয়ের দিনক্ষণ। সে ক্ষেত্রে ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথি সঙ্গে রাখা দরকার।

এই বিষয়ে বাকি বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement