PHD Admission 2026

উদ্ভিদবিদ্যা, রসায়ন, বাণিজ্য-সহ নানা বিভাগে পিএইচডি-র সুযোগ! আবেদন নেবে সিকিম বিশ্ববিদ্যালয়

ইংরেজি, ভূগোল, জিয়োলজি, হিন্দি, ইতিহাস, হর্টিকালচার, গণজ্ঞাপন, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, নেপালি, মনোবিদ্যা, প্রাণিবিদ্যা-সহ একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৮:৫৯
Share:

সিকিম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।

সিকিম বিশ্ববিদ্যালয়ে উচ্চ স্তরে পড়ার সুযোগ। পিএইচডি পাঠ্যক্রমে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে প্রতিষ্ঠান। এই মর্মে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

অ্যানথ্রোপোলজি, ভুটিয়া, উদ্ভিদবিদ্যা, রসায়ন, বাণিজ্য, আন্তর্জাতিক সম্পর্ক, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এডুকেশন, ইংরেজি, ভূগোল, জিয়োলজি, হিন্দি, ইতিহাস, হর্টিকালচার, গণজ্ঞাপন, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিদ্যা, নেপালি, মনোবিদ্যা, প্রাণিবিদ্যা-সহ একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠান। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

সিকিম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১০ জুন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement