Nvidia Window’s PC

ব্যক্তিগত কম্পিউটারে কৃত্রিম মেধার চিপ! উইন্ডোজ় অপারেটিং সিস্টেমেই বাজার কাঁপাতে আসছে এই সংস্থা

কৃত্রিম মেধার চিপ নির্মাণকারী বহুজাতিক মার্কিন টেক জায়ান্ট এনভিডিয়ার এ বার তৈরি করবে ব্যক্তিগত কম্পিউটার। উইন্ডোজ় অপারেটিং সিস্টেমের সেই ডিভাইস কি টেক্কা দেবে অ্যাপ্‌লের ম্যাকবুককে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুন ২০২৬ ১৯:০৬
Share:

—প্রতীকী চিত্র।

এ বার বাজারে আসছে কৃত্রিম মেধার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) ব্যক্তিগত কম্পিউটার! তা তৈরি করবে বিখ্যাত চিপ নির্মাণকারী সংস্থা এনভিডিয়া। এই খবর প্রকাশ্যে আসতেই দুনিয়া জুড়ে পড়ে গিয়েছে শোরগোল। যদিও বিষয়টি নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট।

Advertisement

চলতি বছরের ৩০ মে, শনিবার ব্যক্তিগত কম্পিউটারের দুনিয়ায় এনভিডিয়ার পা রাখার খবর প্রকাশ্যে আনে আমেরিকার গণমাধ্যম অ্যাক্সিওস। তাঁদের দাবি, পিসিতে নিজেদের তৈরি চিপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট মার্কিন টেক জায়ান্ট। পাশাপাশি, সাধারণ গ্রাহকদের সুবিধার্থে থাকবে উইন্ডোজ় অপারেটিং সিস্টেম।

একটি সূত্রকে উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, দু’টি গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে ব্যক্তিগত কম্পিউটারের মডেল লোকসমক্ষে আনবে এনভিডিয়ার। সেগুলি হল, তাইওয়ানের কম্পিউটেক্স ট্রেড শো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর প্রযুক্তি সম্মেলন। দ্বিতীয়টির আয়োজক বহুজাতিক টেক সংস্থা মাইক্রোসফ্‌ট, যাদের হাতে তৈরি হয়েছে উইন্ডোজ় অপারেটিং সিস্টেম।

Advertisement

তবে এ ব্যাপারে আরও একটি সম্ভাবনার কথা বলেছে অ্যাক্সিওস। সেটা হল, মাইক্রোসফ্‌টের সারফেস ব্র্যান্ড এবং ডেলের মতো কম্পিউটার-ল্যাপটপ নির্মাণকারী সংস্থার মাধ্যমেও বাজারে অত্যাধুনিক প্রযুক্তির পিসি আনতে পারে এনভিডিয়ার। পাশাপাশি, উইন্ডোজ়-কম্পিউটারে কৃত্রিম মেধার ব্যবহারকে আরও সহজ করতে খুব দ্রুত নতুন সফ্‌টঅয়্যার আনতে পারে মাইক্রোসফ্‌ট।

বর্তমানে এআইয়ের বেশির ভাগ কাজই করছে ক্লাউড। সূত্রের খবর, এনভিডিয়ার তৈরি উইন্ডোজ়-কম্পিউটারে সেই ব্যবস্থায় বড় বদল আনতে পারে মাইক্রোসফ্‌ট। কারণ, এআই জনপ্রিয়তার সুবিধা নিতে উইন্ডোজ় অপারেটিং সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে এই মার্কিন টেক জায়ান্ট।

মাইক্রোসফ্‌টের প্রবল প্রতিদ্বন্দ্বী সংস্থা হল অ্যাপ্‌ল। সম্প্রতি, নিজস্ব এম৫ সিরিজ়ের চিপ ব্যবহার করে উন্নত শ্রেণির ম্যাকবুক বাজারে এনেছে তারা। এনভিডিয়ার উইন্ডোজ়-কম্পিউটার তাদের ব্যবসাকে কতটা চ্যালেঞ্জ দিতে পারে, সেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement