হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ কেমেস্ট্রির তরফে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি।
জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে ফেলোশিপ মিলবে ৩৭ হাজার টাকা। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর অর্থানুকূল্যে চালিত প্রকল্পে কাজ করতে হবে। প্রথমে এক বছরের কাজের মেয়াদ থাকবে, পরে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
আবেদন করবেন কী ভাবে?
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবেসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৬ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।