SSC tainted candidates

এসএসসি গ্রুপ-সি, গ্রুপ-ডি পরীক্ষার আগে ফের ‘অযোগ্য’ তালিকা প্রকাশ! অ্যাডমিড কার্ড নিয়ে সিদ্ধান্ত

মোট ৫৪৪ জন চিহ্নিত ‘অযোগ্য’-এর আবেদন বাতিল করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সেই তথ্য তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২
Share:

প্রতীকী চিত্র।

মার্চেই গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই পরীক্ষায় কোনও ভাবেই বসতে পারবে না ২০১৬ নিয়োগে চিহ্নিত ‘দাগি’ শিক্ষাকর্মীরা। তাই পরীক্ষার আগেই ফের এক দফা ‘দাগি’ তালিকা প্রকাশ করল এসএসসি। পরীক্ষায় বসার আবেদন করলেও এঁদের কোনও ভাবে অ্যাডমিট কার্ড দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

Advertisement

এসএসসি সূত্রে খবর, মোট ৫৪৪ জন চিহ্নিত ‘অযোগ্য’-এর আবেদন বাতিল করা হয়েছে। শুক্রবার গভীর রাতে সেই তথ্য তাদের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

আগামী ১ এবং ৮ মার্চ গ্রুপ-সি ও গ্রুপ-ডি নিয়োগের জন্য পরীক্ষা নেবে এসএসসি। তার আগে তথ্য যাচাইকরণের সময় দেখা গিয়েছে, একাধিক চিহ্নিত ‘অযোগ্য’ চাকরিহারা শিক্ষাকর্মী নতুন করে পরীক্ষায় বসার আবেদন জানিয়েছেন। তাঁদের নামই বাদ দেওয়া হয়েছে। এসএসসি তরফে জানানো হয়েছে গ্রুপ-সি পরীক্ষার জন্য ২৮৮ জন চিহ্নিত ‘অযোগ্য’ ও গ্রুপ-ডি পরীক্ষার জন্য ২৫৬ জন চিহ্নিত ‘অযোগ্য’-এর আবেদন খারিজ করা হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, এঁদের কার্ড দেওয়া হবে না।

Advertisement

গ্রুপ-সি শূন্যপদ রয়েছে ২৯৮৯টি, গ্রুপ-ডি শূন্যপদ ৫৪৮৮টি। ইতিমধ্যেই দু’টি পদে নিয়োগের জন্য আবেদন করেছেন প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী। এর মধ্যে গ্রুপ-সি নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ১৩ হাজার এবং গ্রুপ ডি-তে নিয়োগের জন্য প্রায় ৮ লক্ষ ২০ হাজার আবেদন জমা পড়েছে।

প্রায় দেড় হাজার পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে। গ্রুপ-সি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে ৬০ নম্বরের। আর গ্রুপ-ডি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হবে ৪০ নম্বরের। দুপুর ১২ থেকে পরীক্ষা শুরু হবে। গ্রুপ-সি পরীক্ষা হবে ১ ঘণ্টা ৫০ মিনিট। গ্রুপ ডি-র পরীক্ষা হবে ১ ঘণ্টা ২০ মিনিট।

Advertisement

এর আগে কমিশনের তরফে ৩৫১২ জন ‘দাগি’ শিক্ষাকর্মীর তালিকা প্রকাশ করা হয়েছে। গ্রুপ সি-এ ‘দাগি’ রয়েছেন ১৩৬৩ এবং গ্রুপ ডি-এ২৩৪৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement