St. Xaviers University Admission 2026

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় থেকে এ বার বিটেক-এর সুযোগ! কোন কোন বিষয় পড়া যাবে?

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষা হবে ১২ এপ্রিল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১
Share:

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়, কলকাতা। ছবি: সংগৃহীত।

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চালু হল বিটেক কোর্স। গত ডিসেম্বরেই সাংবাদিক বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের তরফে এমন ঘোষণা করা হয়েছিল। চলতি শিক্ষাবর্ষে কোর্সে ভর্তির জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের জেভিয়ার স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-র তরফে বিটেক কোর্স করানো হবে। কোর্স করা যাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এআই অ্যান্ড এমএল, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন টেকনোলজি।

আবেদনকারীদের ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে দ্বাদশোত্তীর্ণ হতে হবে। যাঁরা চলতি বছরে দ্বাদশের চূড়ান্ত পরীক্ষা দেবেন, তাঁরাও আবেদন করতে পারবেন। ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। এ ছাড়া, ইংরেজি, পদার্থবিদ্যা এবং গণিতে ৪৫ শতাংশ নম্বর থাকা জরুরি। এ ছাড়া, পাঠ্যক্রমে থাকতে হবে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, জীববিদ্যা, রসায়ন বা অন্য বিষয়। এ বিষয়ে বিস্তারিত জানা যাবে মূল বিজ্ঞপ্তি থেকে।

Advertisement

আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আবেদনমূল্য ১১০০ টাকা। আগামী ৭ এপ্রিল আবেদনের শেষ দিন। এর পর বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকার মাধ্যমে কোর্সে ভর্তি নেওয়া হবে। পরীক্ষার আয়োজন করা হবে ১২ এপ্রিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement