Students Week awards

‘স্টুডেন্টস উইক’-এর সমাপ্তিতে পুরস্কৃত রাজ্যের পড়ুয়ারা, অ্যাকাউন্টে ঢুকল ট্যাবের টাকাও

ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পদক এসছে ২৭৭টি। এই প্রতিযোগিতায় রাজ্যের ২৫ জন পড়ুয়া স্বর্ণপদক পেয়েছে। তাদের পুরস্কৃত করা হয় সমাপ্তি অনুষ্ঠানে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:৩৫
Share:

নিজস্ব চিত্র।

স্টুডেন্টস উইকের সমাপ্তি হল বৃহস্পতিবার। এ দিন জাতীয় স্তরের স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়া ১৯৭ জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়। জাতীয় স্তরের প্রতিযোগিতা রাজ্যের পড়ুয়ারা এ বার সপ্তম স্থান অধিকার করেছে।

Advertisement

সল্টলেকের ইস্টার্ন জ়োনাল কালচারাল সেন্টার

-এ সমাপ্তি অনুষ্ঠানে আয়োজিত হয়। জাতীয় স্তরের স্কুল প্রতিযোগিতায় ৪১টি বিভাগের মধ্যে রাজ্য থেকে ২৯টি বিভাগে পড়ুয়ারা যোগ দিয়েছিল। ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পদক এসছে ২৭৭টি। এই প্রতিযোগিতায় রাজ্যের ২৫ জন পড়ুয়া স্বর্ণপদক পেয়েছে। তাদের পুরস্কৃত করা হয় সমাপ্তি অনুষ্ঠানে। পদকের উপর ভিত্তি করে ১৫০০০, ১০০০০ ও ৭০০০ টাকা করে দেওয়া হয়েছে। গৌরব চক্রবর্তী ও প্রিয়াংশু ঠাকুর নামে দুই পড়ুয়া ব্যক্তিগত ও দলগত বিভাগ মিলিয়ে চারটি করে স্বর্ণ পদক পেয়েছে। তাদের ৭৭ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Advertisement

এ দিনের অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “স্টুডেন্ট উইক সমাপ্তি অনুষ্ঠানে শুধু খেলাধুলায় ভাল ফল করা ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা নয়, দুপুর ১২টার পর থেকে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের আওতায় একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার টাকাও তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হচ্ছে।”

একাদশ শ্রেণির ৮ লক্ষ ৫০ পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা পৌঁছে দেওয়ার ঘোষণা করা হয়। এতে সরকারের খরচ হয়েছে ৮৫০ কোটি টাকা। এর মধ্যে কারিগরি শিক্ষার পড়ুয়ার সংখ্যা ৪০ হাজার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement