MSc Admission 2026

পলিমার সায়েন্স-এ এমএসসি পড়ার সুযোগ, আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু সিআইপিইটি-তে

বিজ্ঞপ্তি অনুযায়ী, পলিমার সায়েন্সের খুঁটিনাটি পড়ানো হবে, যাতে পলিমার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ভিত্তিক শিল্পে চাকরির ভাল সুযোগ পাওয়া যায়। এমএসসি পড়তে পড়তে ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ২০:৪০
Share:

প্রতীকী ছবি।

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (সিআইপিইটি) থেকে উচ্চস্তরের পড়ার সুযোগ। প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

অ্যাপ্লাইড পলিমার সায়েন্স-এ মাস্টার অফ সায়েন্স ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য ভর্তি নেওয়া হবে। আসনসংখ্যা ২৬। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, পলিমার সায়েন্স, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল পলিমার কেমিস্ট্রি অথবা অ্যাপ্লায়েড সায়েন্স বিষয়ে ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি থাকতে হবে। এটি দু’বছরের পূর্ণ সময়ের কোর্স, যা মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মিলিত ভাবে করানো হয়। প্রথম বছর ৪৫,৭৫০ টাকা জমা দিতে হবে এবং দ্বিতীয় বছর ৪০,৭০০ টাকা জমা দিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, পলিমার সায়েন্সের খুঁটিনাটি পড়ানো হবে, যাতে পলিমার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ভিত্তিক শিল্পে চাকরির ভাল সুযোগ পাওয়া যায়। এমএসসি পড়তে পড়তে ইন্টার্নশিপের সুযোগও রয়েছে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

সেন্ট্রাল ইনস্টিটিউট অফ পেট্রোকেমিক্যালস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৫ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজ্ঞপ্তি থেকেই এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement