এনআইওএস। ছবি: সংগৃহীত।
নির্বাচনের আবহে পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন করল এনআইওএস। রাজ্যে দু’দফার ভোট হবে ২৩ ও ২৯ এপ্রিল। ওই দু’দিনই দেশের সব কেন্দ্রে পরীক্ষা ছিল এনআইওএস-এর। অন্য রাজ্যে পরীক্ষা হলেও এ রাজ্যে হবে না।
ন্যাশনাল স্কুল অফ ওপেন স্কুলিং-এর (এনআইওএস) তরফে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। এনআইওএস-এর দেওয়া সূচি অনুযায়ী দশম ও দ্বাদশের লিখিত পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল থেকে। সেই সময়সূচি অনুযায়ী রাজ্যে ২৩ এপ্রিলের পরীক্ষা হবে ৮ মে এবং ২৯ এপ্রিলের পরীক্ষা হবে ৭ মে। তবে এমনটা শুধু রাজ্যের জন্যই নয়, অন্য রাজ্যের ভোটের দিনেও পরিবর্তন হয়েছে পরীক্ষার দিন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সমস্ত পরীক্ষাই বেলা আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত হবে। যদিও প্রতিষ্ঠানের তরফে জানানো হয়ছে, কিছু বিষয়ের পরীক্ষা বিকেল সাড়ে ৪টে পর্যন্ত হতে পারে। পরীক্ষা শেষ হবে ৬ মে। দেশের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা বিষয়ভিত্তিক পরীক্ষার দিনক্ষণ এনআইওএস-এর ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
পরীক্ষা শুরুর কিছু দিন আগে প্রতিষ্ঠানের তরফে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। প্রার্থীদের এনআইওএস-এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে সেই নথি। পরীক্ষাকেন্দ্রে অবশ্যই কাগজের নথি রাখা বাধ্যতামূলক।