MBA Admission in CU

এমবিএ-তে ভর্তি প্রক্রিয়া শুরু করল কলকাতা বিশ্ববিদ্যালয়, কী ভাবে করা যাবে আবেদন?

পাঠক্রমটির মেয়াদ দু’বছর। কোর্সটিতে মোট ৩৮টি শূন্য আসনে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। দু’বছর মিলিয়ে কোর্সমূল্য ৯৮,০০০ টাকা এবং ৮৮,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৬ ১৬:১৫
Share:

প্রতীকী ছবি।

মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন পড়ার সুযোগ দিচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়ের এই কোর্সে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের তরফে এই কোর্সটি করানো হবে। পাঠক্রমটির মেয়াদ দু’বছর। কোর্সটিতে মোট ৩৮টি শূন্য আসনে ভারতীয় পড়ুয়াদের ভর্তির সুযোগ রয়েছে। দু’বছর মিলিয়ে কোর্সমূল্য ৯৮,০০০ টাকা এবং ৮৮,০০০ টাকা। আগামী জুলাই মাস থেকে বিশ্ববিদ্যালয়েই শুরু হবে কোর্সের ক্লাস।

কোর্সে ভর্তির আবেদনের জন্য পড়ুয়াদের ২০২৫ সালের ক্যাট (কমন অ্যাডমিশন টেস্ট) অথবা ২০২৫-এর এপ্রিল থেকে ২০২৬-এর মার্চ মাসের মধ্যে ম্যাট-এ (ম্যানেজমেন্ট অ্যাপ্টিটিউড টেস্ট) উত্তীর্ণ হতে হবে। ভর্তির জন্য পড়ুয়াদের শিক্ষাগত যোগ্যতা, ক্যাট বা ম্যাট-এ প্রাপ্ত নম্বর, গ্রুপ ডিসকাশন, পার্সোনাল ইন্টারভিউ (পিআই) এবং পেশাদারি অভিজ্ঞতার নিরিখে যোগ্যতা যাচাই করা হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন মূল্য ৫০০ টাকা। ২৯ মে আবেদনের শেষ দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement