PhD Admission 2026

লাদাখে থেকে পড়াশোনা করবেন? ২৬টি বিষয়ে পিএইচডি-র সুযোগ পাওয়া যাবে

দর্শন, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস-সহ মোট ২৬টি বিষয়ে পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। সব মিলিয়ে আসন সংখ্যা ৪১।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ১৮:৪১
Share:

লাদাখ বিশ্ববিদ্যালয়ে। ছবি: সংগৃহীত।

২৬টি বিষয়ে পিএইচডি-র সুযোগ দিচ্ছে লাদাখ বিশ্ববিদ্যালয়। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Advertisement

প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, পরিবেশবিজ্ঞান, ভূতত্ত্ববিদ্যা, রসায়ন, স্পেস সায়েন্স, ভূগোল, বাণিজ্য, সমাজবিদ্যা, দর্শন, ম্যানেজমেন্ট, কম্পিউটার সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস-সহ মোট ২৬টি বিষয়ে পিএইচডি করতে পারবেন পড়ুয়ারা। সব মিলিয়ে আসন সংখ্যা ৪১। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আবেদন করবেন কী ভাবে?

Advertisement

বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মেধাতালিকার ভিত্তিতে ভর্তি হওয়া যাবে। তবে তার আগে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করা দরকার। সে জন্য লাদাখ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি আবেদনমূল্য জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ২০ মার্চের মধ্যে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্যও জানা যায় ওই বিজ্ঞপ্তি থেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement